ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

আদ্-দ্বীনে ৬ শিশুর মৃত্যু প্রত্যেক পরিবার পাবে ৮০ লাখ টাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ৪৪ বার

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনায় প্রত্যেক পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে কর্তৃপক্ষ। ভুক্তভোগী পরিবার ও কর্তৃপক্ষ আলোচনা করে এটি নির্ধারণ করেছে।

আজ রোববার দুপুরে সুপ্রিম কোর্টের নিজ চেম্বারে এ তথ্য জানান আইনজীবী শিশির মনির।

তিনি বলেন, ৬ শিশুর মৃত্যুর ঘটনায় ভুক্তভোগী প্রতি পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া আগে ঘোষিত অন্য সুযোগ-সুবিধাও বহাল থাকবে। এ সময় সন্তানহারা প্রত্যেক পরিবারকে এর মধ্যে ১০ লাখ টাকা করে দেওয়া হয়েছে।

শিশির মনির বলেন, ৬ শিশুর মৃত্যুর ঘটনায় শোকজের জবাব দিতে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ ৪৮ ঘণ্টা সময় চেয়েছে।

প্রসঙ্গত, মারা যাওয়া ওই ৬ শিশুর পরিবারকে আজীবন বিনামূল্যে চিকিৎসাসহ ক্ষতিপূরণ, শিক্ষাসহায়তা এবং চাকরির প্রস্তাব দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

আদ্-দ্বীনে ৬ শিশুর মৃত্যু প্রত্যেক পরিবার পাবে ৮০ লাখ টাকা

আপডেট টাইম : ১১:২৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬