ঢাকা ১১:২৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, ভাঙচুর মালয়েশিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

উপসাগরীয় মিত্রদের ক্ষতিপূরণে ইরানের সম্পদ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের: রয়টার্স

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২০:১২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ২৭ বার

ইরানের সম্ভাব্য হামলা বা ক্ষয়ক্ষতির কারণে উপসাগরীয় মিত্র দেশগুলোর পুনর্গঠন ও মেরামত ব্যয়ে ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসন ইরানের সম্পদের একটি অংশ উপসাগরীয় মিত্র দেশগুলোর জন্য উন্মুক্ত করার কথা বিবেচনা করছে। এসব অর্থ ভবিষ্যতে ইরানের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির পুনর্গঠন ও মেরামত কাজে ব্যয় করা হতে পারে।

রয়টার্সের সূত্রগুলো জানিয়েছে, ভবিষ্যতের সম্ভাব্য ক্ষতির পাশাপাশি অতীতে সংঘটিত ক্ষয়ক্ষতির মেরামতেও ওই সম্পদ ব্যবহারের বিষয়টি বিবেচনায় রয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ত উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের কারণে ইতোমধ্যে হওয়া ক্ষয়ক্ষতির আর্থিক মূল্য নিরূপণের জন্য একটি বিশেষ টিমকে নির্দেশ দিয়েছেন

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। ইরানের সম্পদ ব্যবহারের পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন, নিষেধাজ্ঞা নীতি এবং কূটনৈতিক প্রতিক্রিয়ার বিষয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা, আঞ্চলিক নিরাপত্তা এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা বিরাজ করছে। এ প্রেক্ষাপটে ইরানি সম্পদ ব্যবহারের সম্ভাব্য উদ্যোগ মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, ভাঙচুর

উপসাগরীয় মিত্রদের ক্ষতিপূরণে ইরানের সম্পদ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের: রয়টার্স

আপডেট টাইম : ১১:২০:১২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬