ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

চলতি সপ্তাহেই শান্তি চুক্তি নিয়ে আশাবাদী ট্রাম্প, ভিন্ন সুর ইরানের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ৩৯ বার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সাথে চলমান আলোচনা “খুব ভালো” চলছে এবং চলতি সপ্তাহান্তেই (উইকেন্ড) এর ইতিবাচক কোনো ফলাফল আসতে পারে। গত বুধবার রাতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

ট্রাম্প বলেন, “আমি জানতে পেরেছি আলোচনা বেশ ভালোভাবে এগোচ্ছে। একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে আগামী রবিবারের মধ্যেই বড় কোনো সিদ্ধান্ত আসতে পারে।” এছাড়া, লেবাননে ইসরাইল-হিজবুল্লাহ সংঘাতের সাথে আমেরিকার এই ইরান-আলোচনাকে মেলাতে চান না বলেও সাফ জানিয়ে দেন তিনি। ট্রাম্পের ভাষায়, “আমি বিষয় দুটিকে আলাদা রাখতে চাই, কারণ এগুলো আসলেই দুটি ভিন্ন ইস্যু।”

পাশাপাশি ট্রাম্প উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো হিজবুল্লাহর সাথে সরাসরি কথা বলেছে। তিনি বলেন, “তারা গতকাল সম্মত হয়েছে যে তারা আর গুলি ছুড়বে না, ইসরাইলও ছুড়বে না। আমরা এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।”

ইরানের ভিন্ন সুর: তবে ট্রাম্পের এমন আশাবাদী মন্তব্যের সাথে পুরোপুরি দ্বিমত পোষণ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগের পথ খোলা থাকলেও মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানের এই আলোচনায় এখনো কোনো “দৃশ্যমান বা বাস্তব অগ্রগতি” হয়নি।

উল্লেখ্য, গত এপ্রিলের শুরু থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এবং এপ্রিলের মাঝামাঝি থেকে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও, সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে বিচ্ছিন্ন সংঘাত ও পাল্টাপাল্টি হামলার ঘটনা এখনো অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

চলতি সপ্তাহেই শান্তি চুক্তি নিয়ে আশাবাদী ট্রাম্প, ভিন্ন সুর ইরানের

আপডেট টাইম : ০৫:২১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬