ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হজযাত্রীদের জন্য মোবাইল কাউন্টার চালু করল সৌদির পাসপোর্ট অধিদপ্তর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৩:২১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ২ বার

পবিত্র হজ পালন করতে আসা ধর্মপ্রাণ মুসল্লিদের সৌদি আরবে প্রবেশপ্রক্রিয়া আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে বিশেষ উদ্যোগ নিয়েছে দেশটির পাসপোর্ট অধিদপ্তর। আকাশ, স্থল ও সমুদ্রপথের সব আন্তর্জাতিক প্রবেশদ্বারে এখন থেকে ব্যবহার করা হবে অত্যাধুনিক ‘মোবাইল কাউন্টার’ ডিভাইস।

মূলত প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করে হাজিদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার ভোগান্তি কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই মোবাইল কাউন্টারগুলোর সবচেয়ে বড় সুবিধা হলো, এর মাধ্যমে অত্যন্ত দ্রুততার সঙ্গে আঙুলের ছাপ সংগ্রহ, মুখের ছবি তোলা এবং পাসপোর্ট রিডিংয়ের কাজ সম্পন্ন করা যায়। বিশেষ করে বয়োজ্যেষ্ঠ হাজি এবং শারীরিক প্রতিবন্ধীদের কথা মাথায় রেখে এই ব্যবস্থা সাজানো হয়েছে, যাতে তারা কোনো ধরনের অপেক্ষার ঝামেলা ছাড়াই দ্রুত ইমিগ্রেশন পার হতে পারেন।

নির্ভরযোগ্য ও উচ্চ নিরাপত্তাসম্পন্ন এই আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে হজের পবিত্র সফর শুরুতেই হাজিদের জন্য আগের চেয়ে অনেক বেশি নিরবচ্ছিন্ন ও আনন্দদায়ক হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: সৌদি গেজেট

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হজযাত্রীদের জন্য মোবাইল কাউন্টার চালু করল সৌদির পাসপোর্ট অধিদপ্তর

আপডেট টাইম : ১১:৫৩:২১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬