ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক এ মন, হৃদয় জড়ালে আমায় কখন— কী বার্তা তমা মির্জার এক হাজার গোলের টার্গেট রোনালদোর হাসিনার মতো করলে তোমাদেরও জনগণ বিদায় করে দেবে: ফজলুর রহমান ১০০ ফুট লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ আত্মহত্যায় প্ররোচনার মামলা ফের ৪ দিনের রিমান্ডে এমপি নজরুল ইসলামকে জাতিসংঘের ৮১তম অধিবেশন সভাপতির কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর লাল শাপলার স্বর্গরাজ্য সাতলা বিল, মুগ্ধ পর্যটকেরা

হজ পালনকারীদের সহায়তায় আজহারীর ‘হজ হেল্প ডেস্ক’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৬৪ বার
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে এ বছর যে বাংলাভাষী মুসলমানরা হজ পালনে যাচ্ছেন, তাদের হজ যেন সুন্নাহসম্মত ও ত্রুটিমুক্তভাবে সম্পন্ন হয়—এই লক্ষ্যকে সামনে রেখে জনপ্রিয় ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারীর প্রতিষ্ঠিত ‘হাসানাহ ফাউন্ডেশন’ ‘হাসানাহ হজ হেল্প ডেস্ক’ নামে একটি বিশেষ সেবা কার্যক্রম চালু করেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি জানান, এই উদ্যোগের মাধ্যমে হজযাত্রীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা, সহায়তা ও পরামর্শ প্রদান করা হবে, যাতে তারা সহজে ও শুদ্ধভাবে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন।
ফেসবুক পোস্টে মিজানুর রহমান আজহারী কবুল হজের গুরুত্ব তুলে ধরে বলেন, নবীজি (সা.) বলেছেন, মাবরুর হজের প্রতিদান জান্নাত ব্যতীত আর কিছুই নয়।  (সহিহ মুসলিম: ১৩৪৯)
তিনি আরও উল্লেখ করেন, হজ তখনই ‘মাবরুর’ বা কবুল হজ হিসেবে আল্লাহর দরবারে গৃহীত হবে, যখন তা সঠিকভাবে সুন্নাহসম্মত পদ্ধতিতে আদায় করা হবে। সাধারণ মানুষের হজ পালনে যেন কোনো অসঙ্গতি বা ত্রুটি না থাকে, সেই লক্ষ্যেই হাসানাহ ফাউন্ডেশন থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
হজ সংক্রান্ত যে কোনো শরঈ জিজ্ঞাসার সঠিক সমাধান পেতে প্রশ্ন পাঠানোর মাধ্যমগুলো হলো—
ফোন/মেসেজ/হোয়াটসঅ্যাপ : 01336684030
ইমেইল : info@hasanahfoundation.com
এছাড়া, হাসানাহ ফাউন্ডেশনের অফিসিয়াল ফেসবুক পেজের ইনবক্সে এবং ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজিত ফেসবুক লাইভ অনুষ্ঠানে সরাসরি ফোনকল কিংবা লাইভ পোস্টের কমেন্টের মাধ্যমেও হজ বিষয়ে প্রশ্ন করার সুযোগ থাকবে বলে জানান মিজানুর রহমান আজহারী।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক

হজ পালনকারীদের সহায়তায় আজহারীর ‘হজ হেল্প ডেস্ক’

আপডেট টাইম : ১১:২০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬