ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতিযোগিতা আমি নিজের সঙ্গেই করি : অপু বিশ্বাস ফ্যাসিবাদী আ. লীগের এ দেশে আর রাজনীতির সুযোগ হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম দেশে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি আমির হামজার ‘নারীসংক্রান্ত অডিও ও ভিডিও’ পাওয়ার দাবি রাশেদ খানের শান্তি ফিরেছে শিল্পাঞ্চলে, ছুটির দিনেও কর্মচাঞ্চল্য জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ আইজেনকোটকে ৬৭ এমপির সমর্থন ইসরায়েলের প্রধানমন্ত্রী কে হবেন নির্ধারণ রোববার মানবিক মূল্যবোধ, পেশাগত দক্ষতা ও সততাই আইনজীবীর প্রধান শক্তি: আইনমন্ত্রী দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নায়িকা হয়ে ফিরছেন হ্যাপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০১৬
  • ৪৫২ বার

আলোচিত অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা এ অভিনেত্রী এখন নিজেকে আড়ালেই রেখেছেন। হ্যাপি অভিনীত ‘ধূমকেতু’সিনেমাটি গতকাল মুক্তি পেয়েছে। এ সিনেমার একটি আইটেম গানে নেচেছেন তিনি। তবে নতুন বছর নায়িকা হয়ে পর্দায় ফিরছেন হ্যাপি।

হ্যাপি অভিনীত ‘সত্যিকারের মানুষ’শিরোনামের সিনেমাটি আগামী ১৭ ফেব্রুয়ারি সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে। এ সিনেমার নাম প্রথমে ‘রিয়েলম্যান’ছিল।

পরবর্তীতে তা পরিবর্তন করে রাখা হয়েছে ‘সত্যিকারের মানুষ’। এ নামেই সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে বলেও রাইজিংবিডিকে জানিয়েছেন সিনেমাটির নির্মাতা বদরুল আমিন।

এতে হ্যাপির বিপরীতে অভিনয় করেছেন নবাগত চিত্রনায়ক কংকন। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলীরাজ, অমিত হাসানসহ অনেকে।

এদিকে হ্যাপি অভিনীত ‘ধূমকেতু’ সিনেমাটি পরিচালনা করেছেন শফিক হাসান। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা পরীমনি।

মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘কিছু আশা কিছু ভালোবাসা’ সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্রে অভিষেক হয় হ্যাপির। এ সিনেমায় হ্যাপির বিপরীতে অভিনয় করেন অভি। ২০১৩ সালে মুক্তি পাওয়া এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন-মৌসুমী, শাবনূর ও ফেরদৌস। এছাড়া তিনি বেশ কিছু বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন হ্যাপি।-রাইজিংবিডি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

প্রতিযোগিতা আমি নিজের সঙ্গেই করি : অপু বিশ্বাস

নায়িকা হয়ে ফিরছেন হ্যাপি

আপডেট টাইম : ১১:২২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০১৬