ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কর ব্যবস্থাকে আরও জনবান্ধব করতে কাজ করছে সরকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৫:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ১ বার

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, করদাতাদের অংশগ্রহণে দেশের কর ব্যবস্থাকে আরও জনবান্ধব করার লক্ষ্যে কাজ করছে সরকার।

তিনি বলেন, ‘কর ব্যবস্থাকে আরও সহজ করতে সরকার অতিরিক্ত পরিশোধিত কর ফেরতের প্রক্রিয়া উন্নত করছে। পাশাপাশি ই-ট্যাক্স রিটার্ন সিস্টেমের সাথে ব্যাংক হিসাবের তথ্য সংযুক্ত করার উদ্যোগ নিয়েছে।’

দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) আয়োজিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এনবিআর প্রধান গতকাল শনিবার এসব কথা বলেন।

আইসিএমএবি-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

এনবিআর চেয়ারম্যান বলেন, পেশাজীবীদের গঠনমূলক সুপারিশকে সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। এ ধরনের উদ্যোগ করের আওতা বাড়াতে এবং করদাতাদের সম্পৃক্ততা বৃদ্ধি করতে সহায়ক হবে।

রাজধানীতে আইসিএমএবি’র রুহুল কুদ্দুস অডিটোরিয়ামে আয়োজিত সভায় স্বাগত বক্তব্য রাখেন আইসিএমএবি’র সেমিনার ও কনফারেন্স কমিটির চেয়ারম্যান ও সাবেক সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে কর ও ভ্যাট সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষজ্ঞগণ বক্তব্য দেন।

কর নীতির সংস্কার নিয়ে আলোচনা করেন এনবিআর-এর সাবেক সদস্য (কর) রঞ্জন কুমার ভৌমিক, প্রস্তাবিত ভ্যাট সংস্কার ও অব্যাহতি বিষয়ে আলোচনা করেন এনবিআর’র প্রথম সচিব (ভ্যাট নীতি ও ভ্যাট অব্যাহতি) মো. মশিউর রহমান, ট্যাক্স ভেরিফিকেশন সিস্টেমসহ (টিভিএস) অন্যান্য গুরুত্বপূর্ণ কর ও ভ্যাট সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন এম এম অ্যান্ড কোং- এর সিইও মো. মহিমন।

আইসিএমএবি সভাপতি মো. কাওসার আলম বলেন, ‘টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি-নির্ভর বাজেট পেতে দেশের কর-জিডিপি অনুপাত বৃদ্ধি, করের পরিধি সম্প্রসারণ, আর্থিক খাতে স্থিতিশীলতা নিশ্চিত এবং দেশি-বিদেশি বিনিয়োগের জন্য আরও অনুকূল পরিবেশ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সভায় আইসিএমএবি’র সদস্য, শিক্ষাবিদসহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কর ব্যবস্থাকে আরও জনবান্ধব করতে কাজ করছে সরকার

আপডেট টাইম : ১২:৩৫:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬