ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ৯৩ বার

ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড। এমন ঘটনা ঘটেছে ফ্রান্সের অপেশাদার ফুটবলে। যা নজিরবিহীন। মোরবিহাঁ অঞ্চলের একটি আঞ্চলিক ডার্বি ম্যাচ ভয়াবহ বিশৃঙ্খলায় রূপ নেওয়ায় একসঙ্গে ২৪টি লাল কার্ড দেখাতে হয়েছে রেফারিকে।

ঘটনাটি স্থানীয় ফুটবলের ইতিহাসে ‘কলঙ্কজনক’ হিসেবে বর্ণনা করা হয়েছে।  গোল ডটকমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানা যায়, অঞ্চলটির দ্বিতীয় বিভাগের ম্যাচে অ্যাভেনির দ্য গিলিয়ের ও ইন্ডিপেনডঁ দ্য মোরঁ দলের মধ্যে খেলা ২-২ গোলে ড্র হয়। ম্যাচ চলাকালীন সবকিছু স্বাভাবিক থাকলেও শেষ বাঁশির পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এ সময় দুই দলের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়ে দ্রুত তা সংঘর্ষে রূপ নেয়। পরে খেলোয়াড় ও এক অভিভাবক এতে জড়িয়ে পড়লে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।

ফরাসি সংবাদমাধ্যম ‘ওয়েস্ট-ফ্রান্স’ জানিয়েছে, মোরঁ দলের এক খেলোয়াড়ের বাবা মাঠে ঢুকে ছেলেকে রক্ষা করতে গিয়ে সংঘর্ষে অংশ নেন। এতে মারামারি চরম আকার নেয় এবং মাথাসহ শরীরের বিভিন্ন অংশ আঘাতপ্রাপ্ত হন তিনি। পরে উপস্থিত দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে রেফারি চরম সিদ্ধান্ত নেন।

ম্যাচে অংশ নেওয়া ২৭ জন খেলোয়াড়ের মধ্যে ২৪ জনকে একসঙ্গে লাল কার্ড দেখান রেফারি। এর মধ্যে গিলিয়ের দলের ১৩ জন এবং মোরঁ দলের ১১ জন।

সংশ্লিষ্ট দুই ক্লাবের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড

আপডেট টাইম : ১০:১৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬