ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

২০ কোটি মানুষের স্বপ্ন রক্ষা করতে পেরেছি’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৩:০০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ৬১ বার

ফাইনাল জয় মানেই গর্বের। কিন্তু প্রতিপক্ষ যদি হয় ভারত—তখন সে আনন্দ বেড়ে যায় কয়েকগুণ। ম্যাচের আগের দিন সাংবাদিককের সামনে হাজির হয় এমন কথাই বলেছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মিঠু চৌধুরী। ভারতকে হারিয়ে দেশবাসীকে শিরোপা উপহার দিতে বদ্ধপরিকর ছিল তাঁর দল।

কথা রেখেছেন মিঠুরা। ফাইনালে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব ২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। নির্ধারিত সময় শেষে কোনো দল গোল করতে পারেনি। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ৪-৩ গোলে বাজিমাত করে বাংলাদেশ। দলটির জয়ের নায়ক গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন। টাইব্রেকারে ভারতের প্রথম শট ঠেকিয়ে দেন তিনি।

শুধু ফাইনালই নয়, টুর্নামেন্টজুড়েই পোস্টের নিচে দুর্দান্ত ছিলেন মাহিন। অসাধারণ পারফরম্যান্সের জন্য টুর্নামেন্টসেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন তিনি। ফাইনালে শেষে টাইব্রেকারে শট ঠেকিয়ে দেওয়া প্রসঙ্গে মাহিন বলেন, ‘প্রথম শটটি ঠেকিয়ে অসাধারণ লেগেছে। মনে হয়েছে দেশের ২০ কোটি মানুষের স্বপ্ন পূরণ করতে চলছি।’

গ্রুপ পর্বে ভারতের কাছে হেরে যাওয়া ম্যাচে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে যান আশিকুর রহমান। ফাইনাল জয়ের পর তাঁকে স্মরণ করলেন অধিনায়ক মিঠু, ‘ফাইনাল জেতা…মানে আমি চার বছর ধরে এটা চাচ্ছি। আল্লাহ আমাদেরকে দিয়েছেন আজকে। কিন্তু আমি একজনকে খুবই মিস করছি। আমার বন্ধু আশিক, ওর সাথে ম্যাচ খেলছি চার-পাঁচটা। চার বছর ধরে…ও থাকলে আরও বেশি আনন্দ হতো। ও নাই, তারপরও আমি ওকে এই ট্রফিটা উৎসর্গ করতে চাই।’

বাংলাদেশের হয়ে টাইব্রেকার শট নিতে এসে লক্ষ্যভেদ করেছেন আব্দুল রিয়াদ ফাহিম। অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘স্বপ্নের ফাইনাল…আলহামদুলিল্লাহ। সবার আগে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আজকে আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি। আজকের জয় আমরা পুরা দেশবাসীকে উৎসর্গ করলাম।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

২০ কোটি মানুষের স্বপ্ন রক্ষা করতে পেরেছি’

আপডেট টাইম : ১২:২৩:০০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬