ঢাকা ১০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জনগণের প্রতি মমতা থাকলে লংমার্চে জ্বালানি তেল অপচয় করত না বিরোধী দল: রুহুল কবির রিজভী প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১৭ পয়সা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়া পরিবারের তিন প্রজন্মের উত্তরাধিকারের নতুন অধ্যায় স্বেচ্ছাসেবক দল নেতার দাবি তারেক রহমানের জাতিসংঘে ভাষণ গিনেস বুকে উঠবে যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার সতর্কবার্তা দিল ইরান ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে ‘সুবিধাজনক সময়ে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেনাবাহিনী প্রধানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাসভাড়া কত বাড়ানোর প্রস্তাব করল বিআরটিএ

এবার মোস্তাফিজকে বাদ দেওয়া নিয়ে মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ৬৬ বার

মোস্তাফিজুর রহমানকে আইপিএলের চলতি ১৯তম আসরের নিলামের পর জানুয়ারির প্রথম সপ্তাহে বাদ দেওয়া হয়। তিন মাস পর এ নিয়ে মুখ খুলেছেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল।

ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মোস্তাফিজের আইপিএল থেকে বাদ পড়াকে তিনি দুর্ভাগ্যজনক বলেছেন।

ভারতের উগ্রপন্থীদের হুমকির মুখে মোস্তাফিজকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) নির্দেশ দিয়েছিলো ভারতীয় বোর্ড বিসিসিআই।

যে কারণে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ এবং ভারতের মাটিতে বাংলাদেশিদের নিরাপত্তা শঙ্কা প্রকাশ করে দেশটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। পরে পাকিস্তানও এ ঘটনায় জড়িয়ে পড়লে বিশ্বকাপ নিয়ে অচলাবস্থাও তৈরি হয়। এই পুরো ঘটনা পরিক্রমায় আইপিএল চেয়ারম্যান কোনো মন্তব্য করেননি।

মোস্তাফিজকে কেকেআর নিলাম থেকে কেনে ৯ কোটি ২০ লাখ রুপিতে। দুই কোটি ভিত্তিমূল্যের এই বাঁহাতি পেসারকে নিয়ে চেন্নাইয়ের সঙ্গে রীতিমতো কাড়াকাড়ি হয় কেকেআরের। এমন চাহিদাসম্পন্ন একজন খেলোয়াড়কে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া নিয়ে ধুমালকে প্রশ্ন করে ফাইন্যান্সিয়াল টাইমস।

আইপিএল চেয়ারম্যান বলেন, ‘মাঝে মাঝে বিষয়গুলো যেভাবে ঘটে বা সামনে আসে, সেটাকে আমি দুর্ভাগ্যজনক বলব। আমার মনে হয় না যে দৈনন্দিন ক্রিকেট পরিচালনায় সরকারের কোনো আগ্রহ বা কোনো ভূমিকা রয়েছে। সরকার বড় পরিসরে ক্রিকেটের প্রতি সহায়ক ভূমিকাই পালন করে।’

তিনি যোগ করেন, ‘তবে হ্যাঁ, মাঝে মাঝে আমাদের চারপাশে এমন কিছু ঘটনা ঘটে যায় যার প্রেক্ষিতে কিছু সিদ্ধান্ত নিতে হয়। আমি নিশ্চিত সুবুদ্ধির উদয় হবে এবং ভবিষ্যতে এমনটা আর ঘটবে না।’

মোস্তাফিজের ঘটনায় বিসিসিআই সরাসরি নির্দেশনা দিয়েছে কি না? এমন প্রশ্নের জবাবে ধুমাল বলেন, ‘আমি শুধু বলবো এটা দুর্ভাগ্যজনক ছিলো। এর বাইরে এ বিষয়ে আমি জানি না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি মমতা থাকলে লংমার্চে জ্বালানি তেল অপচয় করত না বিরোধী দল: রুহুল কবির রিজভী

এবার মোস্তাফিজকে বাদ দেওয়া নিয়ে মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান

আপডেট টাইম : ০২:৫৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬