ঢাকা ০২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ক্রিকেটারদের আয়ের প্রধান উৎস বন্ধ, উদ্বেগ প্রকাশ করে আমিনুলকে কোয়াবের চিঠি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৮:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ৭৭ বার

ঢাকা লিগ নিয়ে স্থবিরতায় ক্রিকেটারদের সংগঠন ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) রোববার সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে একটি চিঠি লিখেছে। যেখানে তারা স্পষ্টভাবে জানিয়েছে, ক্রিকেটারদের আয়ের প্রধান উৎস বন্ধ। দ্রুত মাঠে খেলা চালু করার অনুরোধ করেছেন তারা।

কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুনের পাঠানো সেই চিঠি সরাসরি আমিনুল ইসলামের হাতে পৌঁছে দেয়া হয়েছে এবং ই-মেইলে পাঠানো হয়েছে সিসিডিএমের প্রধান আদনান রহমান দীপনকে।

চিঠিতে কোয়াব উল্লেখ করেছে, ঘরোয়া ক্রিকেটের মৌসুম শেষের দিকে চলে এলেও ক্লাব এবং বিসিবির মধ্যকার অচলাবস্থা কাটছে না। তৃতীয় বিভাগ লিগের কোনো প্রস্তুতি নেই এবং দ্বিতীয় বিভাগ লিগে অংশ নিতে না পারা খেলোয়াড়দের জন্যও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

চিঠিতে বলা হয়, ‘‘ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করার বিষয়ে কোনো দৃশ্যমান আলোচনা বা পরিকল্পনা নেই। সামগ্রিকভাবে, ঘরোয়া ক্রিকেটের বর্তমান অবস্থা খেলোয়াড়দের জন্য অত্যন্ত হতাশাজনক।’’

‘‘দেশের ক্রিকেট এবং ক্রিকেটারদের জন্য এই লিগগুলোর গুরুত্ব সম্পর্কে আপনি ভালোভাবেই অবগত। আমরা কেবল আপনাকে জানাতে চাই যে, এই অনিশ্চয়তার কারণে ক্রিকেটাররা গভীর সংকটে রয়েছেন। অনেকে নিরুপায় হয়ে লিগ শুরুর অপেক্ষায় দিন গুনছেন। আয়ের প্রধান উৎস বন্ধ হয়ে যাওয়ায় অনেকে পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন এবং আর্থিক সংকট অনেককে মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলেছে।’’

সাবেক ক্রিকেটার হিসেবে বর্তমান বিসিবি সভাপতি এই সংকটের গুরুত্ব দ্রুত উপলব্ধি করবেন বলে আশা প্রকাশ করেছে কোয়াব। সংগঠনটি অনতিবিলম্বে সকল জটিলতা কাটিয়ে ঘরোয়া লিগগুলো মাঠে নামানোর কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

ক্রিকেটারদের আয়ের প্রধান উৎস বন্ধ, উদ্বেগ প্রকাশ করে আমিনুলকে কোয়াবের চিঠি

আপডেট টাইম : ১০:০৮:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬