ঢাকা ১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

কৃষি খাতকে এগিয়ে নিতে সরকার নিরলসভাবে কাজ করছে : সমাজকল্যাণ মন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • ৬৩ বার

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, অর্থনৈতিক উন্নয়নে কৃষির কোনো বিকল্প নেই। কৃষি খাতকে এগিয়ে নিতে এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, কৃষকদের সুবিধার কথা বিবেচনা করে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই ‘কৃষক কার্ড’ চালু করতে যাচ্ছেন। এই কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্যে সার, বীজ ও কীটনাশক সংগ্রহ করতে পারবেন।

গতকাল (শুক্রবার) সন্ধ্যায় দিনাজপুরের হাকিমপুর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, কৃষকদের উৎপাদন খরচ কমাতে এবং ফসলের ফলন ও উৎপাদন বাড়াতে এ ধরনের প্রণোদনা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কৃষকদের সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে।

তিনি বলেন, ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’-এই লক্ষ্য নিয়েই সরকার কাজ করে যাচ্ছে। দেশের খাদ্যের ভাণ্ডার হিসেবে পরিচিত দিনাজপুর জেলায় কৃষি খাতকে আরও এগিয়ে নিতে সরকারিভাবে সব ধরনের সহযোগিতা ও কৃষি বিভাগের পরামর্শ অব্যাহত রয়েছে।

সূত্র : বাসস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

কৃষি খাতকে এগিয়ে নিতে সরকার নিরলসভাবে কাজ করছে : সমাজকল্যাণ মন্ত্রী

আপডেট টাইম : ১১:০৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬