ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক এ মন, হৃদয় জড়ালে আমায় কখন— কী বার্তা তমা মির্জার এক হাজার গোলের টার্গেট রোনালদোর হাসিনার মতো করলে তোমাদেরও জনগণ বিদায় করে দেবে: ফজলুর রহমান ১০০ ফুট লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ আত্মহত্যায় প্ররোচনার মামলা ফের ৪ দিনের রিমান্ডে এমপি নজরুল ইসলামকে জাতিসংঘের ৮১তম অধিবেশন সভাপতির কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর লাল শাপলার স্বর্গরাজ্য সাতলা বিল, মুগ্ধ পর্যটকেরা

ব্যাংক থেকে নেওয়া ঋণে ব্যবসা করা কি হালাল? যা বললেন শায়খ আহমাদুল্লাহ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • ৮৫ বার

আজকাল অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান, বিশেষ করে বড় বাণিজ্যিক কার্যক্রমগুলো ব্যাংকঋণের ওপর নির্ভর করে চলে। আর্থিক প্রতিষ্ঠান থেকে নির্দিষ্ট হারের সুদে টাকা নিয়ে ব্যবসা শুরু করেন অনেকে। বিষয়টি কি ইসলামে জায়েজ? এতে ব্যবসাটি পবিত্র কোরআনের বিধান ও রাসূলের সুন্নাহ অনুযায়ী হালাল বা বৈধ হবে কি না?

সম্প্রতি আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহর কাছে এমন একটি প্রশ্ন রেখেছিলেন তার এক অনুসারী।

প্রশ্নকর্তা জানতে চান, ‘ব্যাংক থেকে লোন নিয়ে যে টাকা দিয়ে ব্যবসা করা হয়, সে ব্যবসা হালাল হবে কি না?’

জবাবে শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘সুদি ব্যাংক থেকে সুদভিত্তিক ঋণ নিয়ে যদি ব্যবসা করা হয়, তাহলে সে ব্যবসা হালাল হবে না। সেই ব্যবসা বা সেই ব্যবসার উপার্জন খাওয়া জায়েজ হবে না।’

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জীবন ঘনিষ্ঠ ইসলামিক প্রশ্নের উত্তরভিত্তিক পেজ ‘কুইক সুন্নাহ’ থেকে শায়খ আহমাদুল্লাহর এই প্রশ্নোত্তর পর্ব প্রচার করা হয়। এই পেজে সাধারণত বিশিষ্ট এই ইসলামিক স্কলারেরই নানা ফতোয়া বা মতামত তুলে ধরা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক

ব্যাংক থেকে নেওয়া ঋণে ব্যবসা করা কি হালাল? যা বললেন শায়খ আহমাদুল্লাহ

আপডেট টাইম : ১০:৪৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬