ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ব্যক্তিগত জেটে অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য ছেড়েছেন রোনালদো, মেসিদের ফিনালিসিমা অনিশ্চিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ৭৮ বার

ফেব্রুয়ারির শেষদিকে মধ্যপ্রাচ্যে শুরু হওয়া আকস্মিক সংঘাত ও ক্রমবর্ধমান উত্তজনা বিশ্ব ক্রীড়াঙ্গনে এক নজিরবিহীন অনিশ্চয়তা তৈরি করেছে। এই পরিস্থিতির মধ্যে ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, রোনালদোর ব্যক্তিগত জেট বিমানটি সৌদি আরবের রিয়াদ ছেড়ে স্পেনের মাদ্রিদে পৌঁছেছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটট্রেডার ডট কম-এর তথ্য অনুযায়ী, একটি ব্যক্তিগত জেট আজ ভোরে রিয়াদ থেকে উড্ডয়ন করে মাদ্রিদে অবতরণ করেছে। তবে ওই বিমানে রোনালদো বা তার পরিবারের সদস্যরা ছিলেন কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে আল-নাসর এফসির হয়ে সউদী আরবে সপরিবারে বসবাস করছেন এই পর্তুগিজ তারকা।

মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচ ও টুর্নামেন্ট স্থগিত বা বাতিল করা হয়েছে: এশীয় ফুটবল কনফেডারেশন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হতে যাওয়া এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সব ম্যাচ স্থগিত ঘোষণা করেছে। এর ফলে চলতি সপ্তাহে আল-নাসর বনাম আল-ওয়াসলের নির্ধারিত ম্যাচটিও স্থগিত হয়ে গেছে।

আগামী মার্চে নির্ধারিত বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’ ম্যাচটি নির্ধারিত সময়ে হবে কি না, তা নিয়ে গভীর সংশয় দেখা দিয়েছে। স্পেনের বিপক্ষে এই ম্যাচটিতে মেসির আর্জেন্টিনার কথা রয়েছে।

রোনালদোর প্রাক্তন সতীর্থ এবং ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি রিও ফার্ডিনান্ড দুবাইয়ে অবস্থানকালে তার পরিবারের ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। তিনি বলেন: “মিসাইল আর যুদ্ধবিমানের আওয়াজ শোনাটা সত্যিই আতঙ্কজনক। যখন আপনি বড় বড় বোমার শব্দ শুনবেন এবং আপনার সন্তানদের এই পরিস্থিতি সামলাতে সাহায্য করতে হবে, একজন বাবা হিসেবে তখন মুহূর্তগুলো অত্যন্ত কঠিন হয়ে পড়ে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

ব্যক্তিগত জেটে অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য ছেড়েছেন রোনালদো, মেসিদের ফিনালিসিমা অনিশ্চিত

আপডেট টাইম : ১১:৩৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬