ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

আমেরিকার মাটিতে বিশ্বকাপ, নাম প্রত্যাহারের পথে ইরান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৭:৪১ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ৭৯ বার

এশিয়ান ফুটবল কনফেডারেশন থেকে বাছাই পেরিয়ে বিশ্বকাপের মূল পর্বে উঠেছে ইরান। গ্রুপ জিতে ইরানের প্রতিপক্ষ হয়েছে বেলজিয়াম, নিউজিল্যান্ড ও মিশর। তবে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলার পর পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি আসছে বিশ্বকাপের প্রধান স্বাগতিক। বিশ্বকাপের সিংহভাগ আয়োজন করা হবে সেই দেশেই। যুদ্ধ পরিস্থিতিতে সেই দেশে গিয়ে বিশ্বকাপে না খেলার কথা ভাবছে ইরান। শিগগিরই বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নেওয়ার ঘোষণাও দিতে পারে ইরান, জানাচ্ছে তেহরান টাইমস।

ফিফার মহাসচিব ম্যাটিয়াস গ্রাফস্ট্রম বলেছেন, বিষয়টি নজরে রাখা হবে। শনিবার ওয়েলসের কার্ডিফে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের বার্ষিক সভায় তিনি কথা বলেন।

তিনি বলেন, ‘আমি আজ সকালে ইরান নিয়ে যে খবর পড়েছি, আপনারাও একইভাবে পড়েছেন। আজ আমাদের একটি বৈঠক হয়েছে। বিস্তারিত মন্তব্য করার সময় এখনো আসেনি। তবে আমরা বিশ্বের সব বিষয় নিয়ে পরিস্থিতির অগ্রগতি নজরে রাখবো।’

তিনি বলেন, ‘ওয়াশিংটনে ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে। সেখানে সব দল অংশ নিয়েছে। আমাদের লক্ষ্য নিরাপদ বিশ্বকাপ আয়োজন। সব দল অংশ নেবে। আমরা সব সময়ের মতো তিনটি আয়োজক সরকারের সঙ্গে যোগাযোগ রাখবো। সবাই নিরাপদ থাকবে।’

বিশ্বকাপে ইরানের সব ম্যাচই যুক্তরাষ্ট্রে। দুটি ম্যাচ হবে লস অ্যাঞ্জেলেসে। ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে ম্যাচটি হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

আমেরিকার মাটিতে বিশ্বকাপ, নাম প্রত্যাহারের পথে ইরান

আপডেট টাইম : ১০:৫৭:৪১ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬