ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

আল্লাহর হুকুম পালন ছাড়া পৃথিবীতে শান্তি আসবে না : ধর্মমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৯:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৫ বার

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, ‘আল্লাহর হুকুম পালন ছাড়া পৃথিবীতে শান্তি আসবে না। তার হুকুম পালন ছাড়া কোনো উপায় নেই।’

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে মাসব্যাপী ইসলামি বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামিক ফাউন্ডেশন (ইফা) এ বইমেলার আয়োজন করে।

কাজী শাহ মোফাজ্জাল হোসাইন বলেন, ‘ইসলামকে মানতে হলে কোরআন-হাদিস সম্পর্কে জানতে ও বুঝতে হবে। এটি এমন একটি বইমেলা যেখান থেকে বই কিনে আমরা কোরআন ও হাদিসের কথা জানতে পারব। ইসলামি বই থেকে আল্লাহ ও তার রাসুল (সা.) কী বলেছেন, তা জানতে পারব।’

তিনি বইমেলার সার্বিক ব্যবস্থাপনার জন্য ইসলামিক ফাউন্ডেশন, পুস্তক প্রকাশক, ক্রেতা, বিক্রেতা ও স্টল প্রদানকারী প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।

ধর্মমন্ত্রী বলেন, ‘অতীতে ইসলামিক ফাউন্ডেশনে যারা অন্যায়, অত্যাচার ও জুলুম করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অত্যাচারী, জুলুম ও অবিচারকারীদের স্থান ইসলামিক ফাউন্ডেশনে হবে না। যারা ইসলামের নামে ধর্ম ব্যবসা করতে চায়, তাদেরও জায়গা দেওয়া হবে না।’

প্রধানমন্ত্রী তারেক রহমানকে হেফাজত করলে বাংলাদেশের হেফাজত হবে উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, ‘গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার পাবো, এ চিন্তা আমরা করিনি। এমন বৈষম্যমুক্ত ও গণতান্ত্রিক পরিবেশের কথা আমরা ভাবিনি। সব ষড়যন্ত্রের হাত থেকে প্রধানমন্ত্রীকে হেফাজতের জন্য সবার দোয়া কামনা করছি।’

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ধর্ম সচিব মো. কামাল উদ্দিন।

অন্যদের মধ্যে ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরসের গভর্নর মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী ও মাওলানা শাহ নেসারুল হক উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন এবং স্টল ঘুরে দেখেন।

মাসব্যাপী এ বইমেলায় ৬১টি স্টল রয়েছে। এ মেলায় পবিত্র কোরআনের অনুবাদ ও তাফসির, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ পাওয়া যাবে। ইফার স্টল থেকে ৪০ শতাংশ কমিশনে বই কেনা যাবে। তবে, বিশেষ কিছু বইয়ে আরও বেশি কমিশন মিলবে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

আল্লাহর হুকুম পালন ছাড়া পৃথিবীতে শান্তি আসবে না : ধর্মমন্ত্রী

আপডেট টাইম : ০৭:৩৯:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬