ঢাকা ১১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

আরও একটি পুরস্কার জিতলেন বিপাশা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০১৬
  • ৩৫৯ বার

অভিনয়ের জন্য অনেক পুরস্কার জিতেছেন গুণী অভিনেত্রী বিপাশা হায়াত। অভিনয়ের পাশাপাশি কয়েক বছর আগেই চিত্রকলায়ও মনোযোগ দেন তিনি। কারণ এ বিষয়েই প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেছিলেন। বিপাশার মতে, তিনি এখনো এক্সপেরিমেন্ট করছেন। কিন্তু এরইমধ্যে এ আঁকাআঁকির জন্য পুরস্কার জিতে নিয়েছেন। ১৭তম এশিয়ান আর্ট বিয়েনাল বাংলাদেশের

পুরস্কার পেয়েছেন তিনি। বিপাশার স্বামী তৌকীর আহমেদ ফেসবুকে খবরটি প্রকাশ করেছেন।

ঢাকায় আয়োজিত ১৭তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী উৎসবের উদ্বোধন শেষে পুরস্কার জয়ী হিসেবে বিপাশার নাম ঘোষণা করা হয়। বিপাশাসহ মোট নয় জনকে এই পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে একমাত্র নারী শিল্পী বিপাশা হায়াত।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বৃহস্পতিবার এশীয় চারুকলা প্রদর্শনী উৎসবের উদ্বোধন হয়। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে প্রদর্শনীটি চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশসহ বিশ্বের ৫৪টি দেশ এ প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

আরও একটি পুরস্কার জিতলেন বিপাশা

আপডেট টাইম : ১২:০২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০১৬