ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

বাবর-আফ্রিদিকে ছাড়াই খেলবে পাকিস্তান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭৫ বার

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে লজ্জাজনক হারের পর বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে পাকিস্তান। ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামিবিয়ার বিপক্ষে দলের অন্যতম সেরা দুই তারকা ক্রিকেটার বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদিকে একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত নিতে পারে টিম ম্যানেজমেন্ট–এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই।

একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ভারতের কাছে কলম্বোতে ৬১ রানে হারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি দলের পারফরম্যান্সে চরম অসন্তোষ প্রকাশ করেছেন। ইতোমধ্যে তিনি দল ব্যবস্থাপক নাভেদ আক্রম চিমাকে এ বিষয়ে কড়া বার্তাও পাঠিয়েছেন।

তিন ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের তিন নম্বরে আছে পাকিস্তান। আগামী ১৮ ফেব্রুয়ারী নামিবিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নামিবিয়ার বিপক্ষে ম্যাচে বাবর ও আফ্রিদিকে বেঞ্চে বসিয়ে সালমান মির্জা, নাসিম শাহ কিংবা ফখর জামানের মধ্যে যেকোনো দুজনকে একাদশে নেওয়া হতে পারে। বিষয়টি নিয়ে টিম ম্যানেজমেন্টের বৈঠকে আলোচনাও করা হয়েছে। এই পরিবর্তন থেকে ইতিবাচক ফল পেলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আর না-ও দেখা যেতে পারে বাবর ও আফ্রিদিকে–এমন ইঙ্গিত দেওয়া হয়েছে ম্যানেজমেন্টের পক্ষ থেকে।

ভারতের বিপক্ষে ম্যাচ দেখতে গতকাল প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে হাজির হয়েছিলেন নাকভি। সূত্রের দাবি, সালমান আলী আগাদের হার যখন এক রকম নিশ্চিত হচ্ছিল, ঠিক তখন স্টেডিয়াম ছেড়ে বের হয়ে যান পিসিবি প্রধান। পরে পিসিবির এক কর্মকর্তার মাধ্যমে দলের বাজে পারফরম্যান্সে অসন্তোষ প্রকাশ করেন। ভারতের কাছে এমন হার মেনে নিতে পারেননি খোদ প্রধান কোচ মাইক হেসনও। ম্যাচ শেষে ড্রেসিংরুমে খেলোয়াড়দের উদ্দেশ্যে কড়া ভাষায় কথা বলতে দেখা যায় তাঁকে। সামর্থ্য অনুযায়ী খেলতে না পারায় খেলোয়াড়দের প্রতি নাখোশ হেসন।

সুপার এইটে ওঠার জন্য নামিবিয়ার বিপক্ষে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ পাকিস্তানের জন্য। ভারতের কাছে হারলেও প্রথম দুই ম্যাচে যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসের বিপক্ষ জয় তুলে নিয়েছে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হলেও শেষ আটে পা রাখবে পাকিস্তান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

বাবর-আফ্রিদিকে ছাড়াই খেলবে পাকিস্তান

আপডেট টাইম : ১১:০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬