ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট ধ্বংসস্তূপ থেকে যেভাবে উদ্ধার করা হয়েছিল অলৌকিকভাবে বেঁচে যাওয়া মুজতবা খামেনিকে আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতায় গুরুত্বারোপ আইনমন্ত্রীর জুলাই-আগস্টে ৮ হাজার ৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ নিয়ন্ত্রণে আসছে রুট-জোনভিত্তিক কোটা জাসদ কার্যালয় থেকে আটক ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন প্রাথমিকের বঞ্চিতরা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেপ্তার শেখ হাসিনা আসবেন না, দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী চুল হারানোর পর নিজের রূপ নিয়ে যা বললেন সামিয়া

দলীয় সিদ্ধান্ত অমান্য কিশোরগঞ্জ-৪ আসনের এমপি পদপ্রার্থী খাইরুল ইসলাম ঠাকুর খেলাফত মজলিস থেকে বহিষ্কার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ১১৭ বার

Oplus_16908288

দলীয় সিদ্ধান্ত অমান্য করে মনোনয়নপত্র প্রত্যাহার না করায় কিশোরগঞ্জ-৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা খাইরুল ইসলাম ঠাকুরকে সংগঠন থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে দলের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদের নির্দেশে প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নির্দেশনা অমান্য করে মনোনয়নপত্র প্রত্যাহার না করায় মাওলানা খাইরুল ইসলাম ঠাকুরের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার সঙ্গে কোনো পর্যায়ের নেতাকর্মীর নির্বাচন বা সাংগঠনিক বিষয়ে কোনো ধরনের যোগাযোগ বা সম্পৃক্ততা রাখা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দলের শৃঙ্খলা, আদর্শ ও সাংগঠনিক সিদ্ধান্ত বাস্তবায়নের স্বার্থে এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

প্রসঙ্গত, কিশোরগঞ্জ-৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনে ১১ দলীয় জোটের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে অ্যাডভোকেট মো. রোকন রেজা শেখকে মনোনয়ন দেওয়া হয়।ত

বে জোট ও দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার না করে নিজস্ব নির্বাচনী কার্যক্রম চালিয়ে আসছিলেন খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা খাইরুল ইসলাম ঠাকুর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’; জানুয়ারিতে সংশোধন বিল, পাস হলেই গণভোট

দলীয় সিদ্ধান্ত অমান্য কিশোরগঞ্জ-৪ আসনের এমপি পদপ্রার্থী খাইরুল ইসলাম ঠাকুর খেলাফত মজলিস থেকে বহিষ্কার

আপডেট টাইম : ০৮:৪২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬