ঢাকা ১২:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষাদূত মুকুল মাস্টারের অন্তিম প্রহর ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত সরকারের ১৭ হাজার মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ৭৮ দেশের সঙ্গে বৈঠক, হজ ব্যবস্থাপনায় বড় পরিকল্পনা সৌদির বিদ্যুৎ ও জ্বালানিতে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার গুগলের বিরুদ্ধে যুক্তরাজ্যে ১.৩৩ বিলিয়ন ডলারের মামলা এমপি নজরুলের জামিন হলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, বললেন বিচারক মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

মদনে অষ্টম শ্রেনির শিক্ষার্থীকে অপহরণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • ১২৮ বার

Oplus_16908288

জেলা প্রতিনিধি (নেত্রকোনা): নেত্রকোনার মদনে অষ্টম শ্রেনির এক শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে পরান মিয়া (১৯) নামের এক যুবকের বিরুদ্ধে।

এ ঘটনায় অপহৃত শিক্ষার্থীর বাবা আজ বুধবার (২৮ জানুয়ারি) ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে মদন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এর আগে সোমবার (২৬ জানুয়ারি) উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের গোবিন্দশ্রী গ্রামে এমন ঘটনা ঘটেছে।

এ ঘটনায় অভিযুক্ত পরান মিয়ার বাবা বুলবুল মিয়াকে আজ বুধবার সন্ধ্যায় আটক করেছে মদন থানার পুলিশ৷

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মেয়েটি স্থানীয় একটি মাদ্রাসার অষ্টম শ্রেনিতে পড়ছে। মাদ্রাসা যাওয়া আসার পথে মেয়েটিকে প্রায় সময়েই উত্যক্ত করতো বখাটে পরান। গত সোমবার (২৬ জানুয়ারি) সকালে মাদ্রাসায় যাওয়ার পথে সিএনজি যোগে মেয়েটিকে অপহরণ করে পরান মিয়া। এ ঘটনায় ভুক্তভোগী মেয়েটির বাবা ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে মদন থানায় অভিযোগ দায়েক করেছে।

মেয়েটির মা জানান, ‘ আমার মাদ্রাসা পড়ুয়া মেয়েটাকে জোর করে সিএনজিতে তুলে নিয়ে গেছে। লোকজনের কাছে ঘুরে মেয়েটির খোঁজ না পেয়ে থানায় অভিযোগ দিয়েছি। আমার মেয়েকে আমার কাছে ফেরত চাই।’

পরানের বাবা বুলবুল মিয়া জানান, ‘মেয়েটাকে নিয়ে আমার ছেলে পালিয়েছে জানতে পেরেছি। কিন্তু ছেলের ফোন নম্বর বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।’

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম জানান, ‘ অপহৃত মেয়েটিকে উদ্ধারের জন্য পুলিশ কাজ করছে৷ এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষাদূত মুকুল মাস্টারের অন্তিম প্রহর

মদনে অষ্টম শ্রেনির শিক্ষার্থীকে অপহরণ

আপডেট টাইম : ০৯:২৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬