ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

চার রাকাত নামাজে ভুলে পঞ্চম রাকাতে সেজদা করলে নামাজের হুকুম কী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ১৯৪ বার

প্রশ্ন: একদিন আমাদের মসজিদে জোহরের জামাতে ইমাম সাহেব অসাবধানতাবশত চার রাকাত ফরজ শেষ হওয়ার পর শেষ বৈঠকে না বসে অতিরিক্ত একটি রাকাতের জন্য দাঁড়িয়ে যান। মুসল্লিরা লোকমা দিলেও তিনি ফিরে আসেননি। পরে তিনি সেই অতিরিক্ত রাকাতের সিজদা আদায় করে বৈঠকে বসেন এবং সাহু সিজদার মাধ্যমে নামাজ শেষ করেন।

এমতাবস্থায় শরীয়তের দৃষ্টিতে সঠিক সিদ্ধান্ত কী? ওই জামাতের ফরজ নামাজ কি আদায় হয়েছে? আর যদি আদায় না হয়ে থাকে, তাহলে ওই নামাজে সুন্নত নামাজ পুনরায় পড়তে হবে?

উত্তর: প্রশ্নে বর্ণিত অবস্থায় ওই দিনের ফরজ নামাজ আদায় হয়নি। কারণ চার রাকাত ফরজ নামাজে চতুর্থ রাকাতের পর শেষ বৈঠকে বসা ফরজ। কিন্তু ইমাম সাহেব সে ফরজ আদায় না করে পঞ্চম রাকাতে দাঁড়িয়ে যান এবং সেই রাকাতের সিজদাও আদায় করেন। এর ফলে ফরজ নামাজ ভেঙে যায়।

শরীয়তের বিধান অনুযায়ী নামাজের মধ্যে কোনো ওয়াজিব ছুটে গেলে সাহু সিজদার মাধ্যমে তা পূরণ করা যায়। কিন্তু কোনো ফরজ বাদ পড়লে সাহু সিজদা দ্বারা সে ত্রুটি পূরণ হয় না। প্রশ্নোক্ত ক্ষেত্রে শেষ বৈঠক যেহেতু ফরজ ছিল এবং তা আদায় করা হয়নি, তাই পরবর্তীতে সাহু সিজদা করলেও নামাজ সহিহ হয়নি।

অতএব ওই দিনের ফরজ নামাজ পুনরায় আদায় করতে হবে। তবে সুন্নত নামাজ পুনরায় পড়তে হবে না, কেননা সুন্নত নামাজের কাজা নেই। আর বিতর নামাজ যেহেতু সহিহভাবে আদায় হয়েছে, তাই সেটিও পুনরায় পড়ার প্রয়োজন নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

চার রাকাত নামাজে ভুলে পঞ্চম রাকাতে সেজদা করলে নামাজের হুকুম কী

আপডেট টাইম : ০৬:৩১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬