ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাজুল ইসলাম মিঠামইন উপজেলা সেরা উপসহকারী কৃষি কর্মকর্তা নির্বাচিত রাতুলের জাদুকরী গোলে ফিফা বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ নাজনীন হাসান খান নির্মাণ করলেন ‘ভালোবাসার মায়া’ ৪ দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে স্বাগত জানালেন ব্রিটিশ সংসদ সদস্যরা রেলওয়ের মহাপরিচালক রেলবহরে যুক্ত হচ্ছে ২০০ নতুন কোচ, চালু হবে নতুন ট্রেন ইভি ‘পিংক’ বাসের জন্য নারী চালকদের ভারী যানবাহন চালনার প্রশিক্ষণ দেবে বিআরটিসি জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় মির্জা ফয়সল, খাওয়ালেন মিষ্টি নাবলুসে হজরত ইউসুফের (আ.) সমাধিতে ইসরায়েলি সেনাদের অভিযান দীপের বক্তব্যে ‘গরমিল’, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

এরফানুল হক নাহিদের জন্মদিন আজ শুভেচ্ছা ও অভিনন্দনে মুখর সাংবাদিক অঙ্গন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ২৩৩ বার

Oplus_16908288

নাগরিক টেলিভিশনের Editor (Planning, News & Current Affairs), বিশিষ্ট সাংবাদিক এরফানুল হক নাহিদ-এর জন্মদিন আজ। দিনটি উপলক্ষে সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার বইছে।

পেশাগত জীবনে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার স্বাক্ষর রেখে তিনি দীর্ঘদিন ধরে সংবাদ ও সমসাময়িক বিষয়ভিত্তিক পরিকল্পনা ও সম্পাদনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। নাগরিক টেলিভিশনে তার দক্ষ নেতৃত্ব ও সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি চ্যানেলটির সংবাদ পরিবেশনকে আরও গতিশীল করেছে বলে মনে করেন সহকর্মীরা।

এছাড়াও তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-এর সাংগঠনিক সম্পাদক হিসেবে সাংবাদিকদের অধিকার ও পেশাগত মর্যাদা রক্ষায় সক্রিয় ভূমিকা রাখছেন। পাশাপাশি কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম, ঢাকা-এর সভাপতি হিসেবে প্রবাসী কিশোরগঞ্জের সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সহযোগিতা জোরদারে প্রশংসনীয় অবদান রেখে চলেছেন।

জন্মদিন উপলক্ষে সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের ধারাবাহিক সাফল্য কামনা করেছেন।

দৈনিক “হাওর বার্তা ” পত্রিকার পক্ষ থেকেও এরফানুল হক নাহিদের জন্মদিনে রইল আন্তরিক শুভেচ্ছা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাজুল ইসলাম মিঠামইন উপজেলা সেরা উপসহকারী কৃষি কর্মকর্তা নির্বাচিত

এরফানুল হক নাহিদের জন্মদিন আজ শুভেচ্ছা ও অভিনন্দনে মুখর সাংবাদিক অঙ্গন

আপডেট টাইম : ১২:৪২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫