ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী সাড়ে ১২ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনছে সরকার মির্জা আব্বাসের সময়োপযোগী সতর্কবার্তা ‘আমলারা সবাই চোর’ কাণ্ডজ্ঞানহীন বক্তব্য কেন শাকিবের দুই স্ত্রী অপু-বুবলীকে নিয়ে যা বললেন নূতন ‘আলহামদুলিল্লাহ’—বার্সায় যোগ দিয়ে শুকরিয়া আদায় হামজার মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, জানবেন যেভাবে সৌরবিদ্যুতে ঋণ দিতে ৩ প্রতিষ্ঠানকে দেড় হাজার কোটি টাকা দিচ্ছে সরকার ‘ইনশা আল্লাহ’ বলায় পশ্চিমবঙ্গে আইপিএস কর্মকর্তা বদলি, বিতর্ক সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী

পে স্কেলে বেতন পাবেন বীমার উন্নয়ন কর্মীরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ১৭২ বার

এ সার্কুলার অনুযায়ী, নন-লাইফ বীমা খাতে আর কোনো ব্যক্তি বীমা এজেন্ট থাকবে না এবং উন্নয়ন কর্মকর্তাদের বেতন দিতে হবে নির্ধারিত পে স্কেল অনুযায়ী।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আইডিআরএ’র নির্বাহী পরিচালক (নন-লাইফ) মনিরা বেগম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। সার্কুলারটি আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে।

সার্কুলারে বলা হয়েছে, নন-লাইফ বীমা খাতে ব্যক্তি বীমা এজেন্টদের লাইসেন্স স্থগিত করা হয়েছে।

ফলে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে নন-লাইফ বীমা ব্যবসায় কোনো ব্যক্তি এজেন্টের মাধ্যমে পলিসি বিক্রি করা যাবে না।

বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সুপারিশ, নন-লাইফ বীমা কম্পানিগুলোর সঙ্গে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত এবং ব্যক্তি এজেন্ট লাইসেন্স স্থগিতের প্রস্তাবের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইডিআরএ জানিয়েছে, যেহেতু ব্যক্তি এজেন্টদের কোনো বৈধ লাইসেন্স কার্যকর থাকবে না, তাই কোনো নন-লাইফ বীমা কম্পানি ব্যক্তি এজেন্টকে কমিশন দিতে পারবে না।

একই সঙ্গে বীমা আইন, ২০১০-এর ৫৮(১) ধারা অনুযায়ী, বীমা এজেন্ট ছাড়া অন্য কাউকেও কমিশন বা অন্য কোনো নামে পারিশ্রমিক কিংবা পারিতোষিক দেওয়া যাবে না।

নতুন সার্কুলারে উন্নয়ন কর্মকর্তাদের বেতন-ভাতা প্রদানের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। এতে বলা হয়েছে, উন্নয়ন কর্মকর্তাদের বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা সংগৃহীত প্রিমিয়ামের শতকরা হারে নির্ধারণ বা প্রদান করা যাবে না। চুক্তিভিত্তিক নিয়োগ ছাড়া অন্যান্য সব উন্নয়ন কর্মকর্তাকে সংশ্লিষ্ট বীমা প্রতিষ্ঠানের নির্ধারিত পে স্কেল অনুযায়ী নিয়োগপত্র দিতে হবে এবং সে অনুযায়ী নিয়মিত বেতন পরিশোধ করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী

পে স্কেলে বেতন পাবেন বীমার উন্নয়ন কর্মীরা

আপডেট টাইম : ০১:০১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫