ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

খিলগাঁও গোড়ানে স্ট্রোক করে মাছ ব্যবসায়ী মোহাম্মদ ফারুকের ইন্তেকাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ১০৪ বার

কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার বৈরাটি গ্রামের বাসিন্দা মোহাম্মদ ফারুক গতকাল সন্ধ্যায় স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ঢাকায় ফেরি করে মাছ বিক্রি করতেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গতকালও সারাদিন ঢাকার বিভিন্ন মহল্লায় মাছ বিক্রি শেষে সন্ধ্যায় তিনি খিলগাঁও গোড়ার   হাজী মসজিদের উল্টোপাশে অবস্থিত নিজের ভাড়াকরা টিনশেড বাসায় ফেরেন। বাসায় ফিরে গোসল ও খাওয়া-দাওয়া সম্পন্ন করার পর কয়েকজন পরিচিতজনকে সঙ্গে নিয়ে নিকটবর্তী একটি চা দোকানে চা পান করেন। সন্ধ্যা প্রায় ৮ টার দিকে তিনি বাসায় ফিরে যান।

বাসায় ফেরার কিছুক্ষণ পর হঠাৎ তিনি অসুস্থতা অনুভব করলে দ্রুত তাকে মহল্লার একজন ফার্মেসির চিকিৎসকের কাছে নেওয়া হয়। প্রাথমিক পরীক্ষা শেষে চিকিৎসক দ্রুত তাকে খিলগাঁও খিদমাহ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। এরপর রিকশাযোগে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরহুম মোহাম্মদ ফারুকের আকস্মিক মৃত্যুতে ঢাকায় বসবাসরত আত্মীয়-স্বজন, সহকর্মী, বন্ধু-বান্ধব এবং নিজ এলাকার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন—আমিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

খিলগাঁও গোড়ানে স্ট্রোক করে মাছ ব্যবসায়ী মোহাম্মদ ফারুকের ইন্তেকাল

আপডেট টাইম : ০২:৩২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫