ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

ইটনায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে যুবক নিহত 

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ৬১ বার

ইটনা কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ইটনায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষে মোশাররফ মিয়া (২৫) নামের এক যুবক নিহত।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার রায়টুটি ইউনিয়নের সোয়াইর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবক ঐ গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে।

ইটনা থানার ওসি মোঃ জাফর ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এলাকার মাওলানা নুর ইসলাম ও হাজী রইস উদ্দিন মিয়ার মধ্যে দির্ঘদিন ধরে জমি-জমা ও ফিসারী নিয়ে মামলা-মোকাদ্দমা সহ বিরোধ চলে আসছিল। গত কয়েক দিন আগে রইস উদ্দিন পক্ষের একটি সেলু মেশিন হারানো যাওয়া কে কেন্দ্র করে আজ সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টা ব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় এক পর্যায়ে নুর ইসলাম মিয়ার ভাতিজা মোশাররফ মিয়া মারাত্মক জখম হয়। জখমী কে উদ্ধার করে পার্শ্ববর্তী তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডাঃ সারোয়ার হোসেন রনি তাকে মৃত ঘোষণা করেন। পরে ইটনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

ইটনায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে যুবক নিহত 

আপডেট টাইম : ০৮:২২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫