ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

মোবাইলের ওয়ালপেপারে আল্লাহর নাম দেওয়া যাবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৩:১১ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ৯১ বার

প্রশ্ন: ফোনের ওয়ালপেপারে আল্লাহ তায়ালার নাম, বা কুরআন মাজিদের কোনো আয়াত দেওয়া যাবে কি ? সেটা সরাসরি আরবিতে না হয়ে বাংলা বা ইংরেজিতে অনুবাদ যদি হয় তবেও কোনো সমস্যা কি?

উত্তর: যেসব ওয়ালপেপারে (মোবাইলের স্ক্রিনে) আল্লাহ তায়ালার নাম বা কাবা শরীফের ছবি বা কুরআনের আয়াত থাকে তা মোবাইল স্ক্রিনে ব্যবহার করা জায়েজ আছে। তবে শর্ত হলো এগুলোর অবমাননা যেন না হয়।

যেমন, মোবাইল স্ক্রিনে আল্লাহর নাম ভাসমান অবস্থায় সেই মোবাইল মাটিতে রাখা, পায়ের নিচে রাখা, কিংবা সেই অবস্থায় বাথরুমে যাওয়া ইত্যাদি যেন না ঘটে।

আর যদি এমন অবমাননার আশঙ্কা থাকে, তাহলে এমন কোনো ওয়ালপেপার ব্যবহার করাই উচিৎ নয়, যাতে আল্লাহর নাম, কুরআনের আয়াত বা কাবা শরীফের ছবি থাকে।

বাংলা বা ইংরেজি অনুবাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

কুরআনের আয়াত, হাদিস বা আল্লাহর নাম ইত্যাদি সম্মানিত কোনো লেখা দৃশ্যমান অবস্থায় টয়লেটে নিয়ে যাওয়া নাজায়েজ। লেখা দৃশ্যমান না হলে সমস্যা নেই। বর্তমানে অনেকের মোবাইলে কুরআন পড়ার অ্যাপ থাকে বা কুরআন তিলাওয়াতের অডিও থাকে। মোবাইলে এ রকম কুরআন থাকলে তা যদি দৃশ্যমান না থাকে, তাহলে ওই মোবাইল নিয়ে টয়লেটে যাওয়া নাজায়েজ হবে না।

একইভাবে কুরআনের আয়াত, হাদিস লেখা কাগজ ভাজ করা অবস্থায় পকেটে থাকলে যেহেতু লেখা দৃশ্যমান থাকে না, তাই এ অবস্থায় টয়লেটে যাওয়া নাজায়েজ হবে না।

তবে সব ক্ষেত্রেই সুযোগ থাকলে এ সব জিনিস টয়লেটে না নিয়ে যাওয়াই ‍উত্তম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

মোবাইলের ওয়ালপেপারে আল্লাহর নাম দেওয়া যাবে

আপডেট টাইম : ০৬:২৩:১১ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫