ঢাকা ১২:০৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে ফেসবুক থেকে এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম হচ্ছে ‘মদের বারে’: রাশেদ খাঁন আবারও ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমেছে স্বর্ণের দাম ইসরায়েলকে নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের সক্ষমতা যাচাই করতে চায় ইরান গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা’ পলাশ মারা গেছেন নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী পাকিস্তানে আফগানিস্তানের বিমান হামলা প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম শ্রেণিকক্ষে শিক্ষককে কুপিয়ে হত্যা, দুই বছর পর রহস্য উদঘাটন

বিসিবি পরিচালক পদের প্রার্থী ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী যারা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ৮৩ বার

আগামী ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন। তার আগে আজ বুধবার ছিল প্রার্থিতা বাতিলের শেষ দিন। শেষ সময়ে এসে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন ১৬ জন। অর্থাৎ ৬ অক্টোবরের নির্বাচনে ২৫টি পরিচালক পদের জন্য ৩টি ক্যাটাগরিতে নির্বাচনে অংশ নেবেন ৩৩ প্রার্থী।

তিনটি ক্যাটাগরিতে মোট ১৬টি মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন জমা পড়েছে জানিয়ে প্রেস ব্রিফিংয়ে রিটার্নিং কর্মকর্তা ড. শেক জোবায়েদ হোসেন জানিয়েছেন, সেই মোতাবেক আমরা প্রার্থী তালিকা চূড়ান্ত করেছি।’ মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীরা তাদের ব্যক্তিগত কারণে মনোনয়ন প্রত্যাহার করেছেন বলেও জানান তিনি।

আদালতের নিষেধাজ্ঞার কারণে ১৫টি বিতর্কিত ক্লাবের একটি ভাইকিংস ক্রিকেট একাডেমির ইফতেখার রহমানও নির্বাচন করতে পারবেন না।

এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘যে নির্দেশনা ছিল (১৫টি ক্লাবের ব্যাপারে), সেখান থেকে একজন প্রার্থী প্রত্যাহার করেছেন। আরেকজনের ক্ষেত্রে আদালত যেভাবে নির্দেশনা দিয়েছেন, আমরা ওইভাবে ব্যবস্থা গ্রহণ করেছি।’ এ ক্যাটাগরিতে ৭৬ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবেন ১২ জন পরিচালক। এই ১২টি পদের জন্য এখন প্রার্থী মাত্র ১৬ জন।

জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা নিয়ে গঠিত ক্যাটাগরি-১ থেকে নির্বাচিত হবেন মোট ১০ জন পরিচালক। এই ক্যাটাগরিতে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে আসা ৭১ জন কাউন্সিলরই ভোটার হওয়ার কথা থাকলেও নরসিংদী জেলা ক্রীড়া সংস্থা থেকে কোনো কাউন্সিলর না থাকায় ভোটার এখন ৭০ জন।

তবে এই ভোটাররা ভোট দেবেন শুধু নিজ নিজ বিভাগ থেকে পরিচালক নির্বাচনে। অভিযোগ আছে, এই ক্যাটাগরিতে বেশির ভাগ কাউন্সিলরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পছন্দে মনোনীত হয়েছেন, বিসিবির নির্বাচনে যিনি বর্তমান সভাপতি আমিনুল ইসলামকে সমর্থন দিচ্ছেন।

জেলা-বিভাগের ক্যাটাগরিতে ১০ পরিচালকের ৬ জনই অবশ্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন।

প্রতিদ্বন্দ্বী না থাকায় খুলনা বিভাগ থেকে আগেই পরিচালক নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও সাবেক নির্বাচক আবদুর রাজ্জাক এবং জুলফিকার আলী খান। বরিশাল থেকে শাখাওয়াত হোসেন এবং সিলেটের রাহাত সামসও বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়েছেন।

আজ চট্টগ্রাম ও রাজশাহী থেকে একটি করে মনোনয়নপত্র প্রত্যাহার হয়েছে। তাতে চট্টগ্রাম বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর ও আহসান ইকবাল চৌধুরী।

ক্যাটাগরি-১-এ নির্বাচন হবে ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগে। ঢাকা থেকে তিন প্রার্থী বর্তমান বোর্ড সভাপতি আমিনুল ইসলাম, নাজমূল আবেদীন ও এস এম আবদুল্লাহ আল ফুয়াদ রেদুয়ানের মধ্যে ঢাকা বিভাগের কাউন্সিলরদের ভোটে পরিচালক নির্বাচিত হবেন দুজন। এ ছাড়া রাজশাহী ও রংপুরের তিনজন করে প্রার্থীর মধ্য থেকে নিজ নিজ বিভাগের কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হবেন দুজন পরিচালক।

সাবেক ক্রিকেটার ও জাতীয় দলের সাবেক অধিনায়ক, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থা নিয়ে ক্যাটাগরি-৩–এ মোট ভোটার ৪৫ জন। তাদের ভোটে নির্বাচিত হবেন একজন পরিচালক।

বিসিবির নির্বাচনে প্রার্থী যারা: ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা)

ঢাকা বিভাগে আমিনুল ইসলাম (ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা), নাজমূল আবেদীন (ঢাকা জেলা ক্রীড়া সংস্থা), এস এম আবদুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান (জামালপুর জেলা ক্রীড়া সংস্থা),

রাজশাহী বিভাগে হাসিবুল আলম (রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা), মুহাম্মদ মুখলেসুর রহমান (চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা),
এস এম শামস মতিন (জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থা)

রংপুর বিভাগে মো. হাসানুজ্জামান (রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থা), মো. রেহাতুল ইসলাম খোকা (দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা), মো. নূর-এ-শাহাদাৎ স্বজন (ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থা)

ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব)

মোহাম্মদ লুৎফর রহমান (লিজেন্ডস অব রূপগঞ্জ), ইশতিয়াক সাদেক (ধানমন্ডি স্পোর্টস ক্লাব), আদনান রহমান দীপন (রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব), ফায়াজুর রহমান (উত্তরা ক্রিকেট ক্লাব), আবুল বাশার (প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব), আমজাদ হোসেন (ঢাকা স্পার্টানস ক্রিকেট ক্লাব), শানিয়ান তানিম নাভিন (ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব), এ কে এম আহসানুল হক মল্লিক (ইয়ং প্যাগাসাস ক্লাব), মোহাম্মদ মোখছেদুল কামাল (গোল্ডেন ঈগলস স্পোর্টিং ক্লাব), মোহাম্মদ ফয়জুর রহমান ভুঁইয়া (ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব), এম নাজমুল ইসলাম (ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি), ফারুক আহমেদ (রেঞ্জার্স ক্রিকেট একাডেমি), মেজর (অব.) ইমরোজ আহমেদ (কাঁঠালবাগান গ্রিন ক্রিসেন্ট ক্লাব), মোহাম্মদ রাকিবউদ্দিন (এইস ওয়ারিয়র্স), মনজুর আলম (রেগুলার স্পোর্টিং ক্লাব), মেহরাব আলম চৌধুরী (যাত্রাবাড়ী ক্রীড়া চক্র), ক্যাটাগরি-৩ (সাবেক ক্রিকেটার এবং অধিনায়ক, বিশ্ববিদ্যালয় ও সংস্থা), দেবব্রত পাল (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), খালেদ মাসুদ পাইলট (সাবেক ক্রিকেটার)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

বিসিবি পরিচালক পদের প্রার্থী ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী যারা

আপডেট টাইম : ১১:১৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫