ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শূন্য থেকে শিখরে ওঠার গল্প, ‘স্মার্ট উদ্যোক্তা’ ও স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির ক্ষমতার জন্য নয়, রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য : এলজিআরডি মন্ত্রী ৭ নভেম্বর গ্রাম পুলিশ সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী মানসিক অসুস্থতাকে ঘিরে ভয়, লজ্জা, কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১১ কর্মকর্তার পদোন্নতি ধর্ম যার যার এই বাংলাদেশ সবার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে : চিফ হুইপ নিষেধাজ্ঞার মাঝেও চলছে ইলিশ শিকার নতুন বাজেটে প্রবাসী শ্রমিকদের সুখবর দিল মালয়েশিয়া

গ্রাহকদের মানসম্পন্ন সেবা দিতে হবে -এমডি রূপালী ব্যাংক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৪:১৫ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০১৬
  • ৫৪৯ বার

রূপালী ব্যাংকের গ্রাহকদের মানসম্পন্ন সেবা দিতে হবে। মানসম্পন্ন সেবা ছাড়া ব্যাংকের উন্নয়ন সম্ভব নয়। গ্রাহকদের কোয়ালিটি সেবা দিয়ে এগিয়ে যেতে হবে। সেবার ক্ষেত্রে কোনো অনিয়ম পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে।

রূপালী ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আতাউর রহমান প্রধান এসব কথা বলেন।

তিনি বলেন, রূপালী ব্যাংকের প্রতি মানুষের আস্থা বেড়েছে। আস্থার কারণেই গ্রাহকরা ব্যাংকে ডিপোজিট রাখছেন। এসব ডিপোজিট বিনিয়োগ করে ব্যাংকের ব্যবসা বাড়াতে হবে।
রূপালী ব্যাংকের কথা তুলে ধরে তিনি বলেন, এ ব্যাংকের রয়েছে একটি দক্ষ, যোগ্য এবং অভিজ্ঞ পরিচালনা পর্ষদ। যাদের মূল উদ্দেশ্য হলো ব্যাংকের সার্বিক উন্নয়ন করা। রূপালী ব্যাংকের পর্ষদের মতো অন্য কোনো ব্যাংকে এ ধরনের পর্ষদ নেই। এ ছাড়া রয়েছে ব্যাংকের তরুণ ও অভিজ্ঞ শাখা ব্যবস্থাপক। যাদের সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই রূপালী ব্যাংক সব ব্যাংককে পেছনে ফেলে এগিয়ে যাবে। শ্রেণিকৃত ঋণ আদায়ে ক্ষেত্রে শাখা ব্যবস্থাপকদের কঠোর নির্দেশ দেন। পদোন্নতির ক্ষেত্রে যাদের পারফরমেন্স ভালো তাদের প্রাধান্য দেয়া হবে। ব্যাংকের জন্য কাজ করুন, ব্যাংক আপনার জন্য কাজ করবে। ঋণ বিতরণ নিয়ে তিনি বলেন, ঋণ বিতরণের ক্ষেত্রে শহরমুখিতা পরিহার করতে হবে। শহরের বিকল্প হিসেবে থানা, ইউনিয়ন এমনকি গ্রাম-গঞ্জে ঋণ দেয়া হবে। এ ক্ষেত্রে বৃহৎ ঋণ বিতরণ না করে এসএমইসহ ক্যাশ ক্রেডিট (সিসি) ঋণ বিতরণে ব্যাপক উদ্যোগ নিতে হবে। প্রতিটি শাখায় ঋণের প্রবাহ বাড়াতে হবে। তবে গ্রাহক বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছতা থাকতে হবে। নিয়মের মধ্যে থেকে সর্বোচ্চ সুবিধা দেয়া হবে। তবে কোনোভাবেই অনিয়ম করা যাবে না। অনিয়ম করলে ব্যবস্থা নেয়া হবে। শাখা ব্যবস্থাপকদের উদ্দেশ্যে রূপালী ব্যাংকের এমডি বলেন, রূপালী ব্যাংকটিকে নিজের ব্যাংক মনে করতে হবে। আগ্রহের সঙ্গে কাজ করতে হবে। কোনোভাবেই ফাঁকি দেয়া যাবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শূন্য থেকে শিখরে ওঠার গল্প, ‘স্মার্ট উদ্যোক্তা’ ও স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন

গ্রাহকদের মানসম্পন্ন সেবা দিতে হবে -এমডি রূপালী ব্যাংক

আপডেট টাইম : ১১:৪৪:১৫ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০১৬