ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শূন্য থেকে শিখরে ওঠার গল্প, ‘স্মার্ট উদ্যোক্তা’ ও স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির ক্ষমতার জন্য নয়, রাজনীতি হতে হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য : এলজিআরডি মন্ত্রী ৭ নভেম্বর গ্রাম পুলিশ সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী মানসিক অসুস্থতাকে ঘিরে ভয়, লজ্জা, কুসংস্কার ও বৈষম্য দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১১ কর্মকর্তার পদোন্নতি ধর্ম যার যার এই বাংলাদেশ সবার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে : চিফ হুইপ নিষেধাজ্ঞার মাঝেও চলছে ইলিশ শিকার নতুন বাজেটে প্রবাসী শ্রমিকদের সুখবর দিল মালয়েশিয়া

৭ নভেম্বর গ্রাম পুলিশ সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ৬ বার
সারা দেশের গ্রাম পুলিশ সদস্যদের জাতীয় সমাবেশ আগামী ৭ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক বাণিজ্য মেলার মাঠে সকাল ১১টায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক আনুষ্ঠানিক সভার নোটিশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রাম পুলিশ সমাবেশ সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে আগামী ১৩ অক্টোবর একটি উচ্চপর্যায়ের প্রস্তুতিমূলক সভা আহ্বান করেছে স্থানীয় সরকার বিভাগ।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৩ অক্টোবর সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার্বিক দিকনির্দেশনা প্রদান করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সভায় সভাপতিত্ব করবেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান।ইউনিয়ন পরিষদ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে গ্রাম পুলিশের ভূমিকা অপরিসীম। দফাদার ও মহল্লাদার পদে নিয়োজিত এ বাহিনীর সদস্যরা গ্রামীণ অঞ্চলে রাত্রিকালীন পাহারা, স্থানীয় অপরাধ দমনে থানা পুলিশকে সহায়তা প্রদান, তথ্য সংগ্রহ এবং স্থানীয় সরকারের নানা প্রশাসনিক কাজে সক্রিয় অবদান রাখেন।

তবে দীর্ঘ দিন ধরে দায়িত্বের তুলনায় তাদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা অপ্রতুল থাকার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন সংগঠনের মাধ্যমে গ্রাম পুলিশ সদস্যরা বিভিন্ন দাবি জানিয়ে আসছেন। সেগুলো হচ্ছে—

জাতীয় বেতন স্কেলের আওতায় অন্তর্ভুক্তি ও নতুন বেতন গ্রেড নির্ধারণ;

নিয়মিত রেশন, চিকিৎসা ভাতা, ঝুঁকি ভাতা এবং অবসরকালীন এককালীন আর্থিক সুবিধা প্রদান এবং

বকেয়া বেতন-ভাতা দ্রুত পরিশোধ ও আধুনিক প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি।

সংশ্লিষ্টদের মতে, আগামী ৭ নভেম্বরের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাম পুলিশ বাহিনীর বহুল প্রতীক্ষিত এসব দাবির বিষয়ে ইতিবাচক ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শূন্য থেকে শিখরে ওঠার গল্প, ‘স্মার্ট উদ্যোক্তা’ ও স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন

৭ নভেম্বর গ্রাম পুলিশ সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৮:৫৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬