ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে মানসম্মত উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি’ শাহজালালে বিমানের জরুরি অবতরণের পর ছুটে গেলেন মন্ত্রী এআই দিয়ে জামায়াত-শিবির সরকারবিরোধী যে অপপ্রচার ছড়াচ্ছে, তা আ. লীগও করেনি দেশের ৫০৩টি উপজেলার উন্নয়নে ভারসাম্য বজায় রাখতে হবে : এলজিআরডি মন্ত্রী আঙুলের কালির দাগ শুকানোর আগেই সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ৪ সাবেক মুখ্যমন্ত্রীসহ ৭ হাজারের বেশি আটক: মোদি সরকারকে তীব্র নিন্দা জাতিসংঘ, অ্যামনেস্টিসহ বিরোধীদের আগামী বছরের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ক্যামেরার ফ্রেমে পরিযায়ী পাখির চোখজুড়ানো দৃশ্য পতনের দ্বারপ্রান্তে মোদির সরকার বিদ্যুৎ বিভাগের ৪১টি উন্নয়ন প্রকল্পে ১০ হাজার ৬৫৩ কোটি টাকার সহায়তা

রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১১ কর্মকর্তার পদোন্নতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ২১ বার

রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১১ মহাব্যবস্থাপককে (জিএম) উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। একই সঙ্গে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পদায়ন করা হয়েছে। আজ বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মোহাম্মদ শাহেদুর রহমানকে রূপালী ব্যাংক পিএলসির ডিএমডি পদে পদোন্নতি দিয়ে একই ব্যাংকে রাখা হয়েছে। মোহাম্মদ ফজলুল করিমকে অগ্রণী ব্যাংক পিএলসির ডিএমডি পদে পদোন্নতি দিয়ে একই ব্যাংকে পদায়ন করা হয়েছে।

আবু সাঈদ মো. রওশানুল হককে বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিএমডি পদে পদোন্নতি দিয়ে একই ব্যাংকে পদায়ন করা হয়েছে। মো. আব্দুল মতিনকে জনতা ব্যাংক পিএলসির ডিএমডি পদে পদোন্নতি দিয়ে একই ব্যাংকে রাখা হয়েছে।

এ ছাড়া আশরাফুজ্জামান খানকে বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডিএমডি পদে পদায়ন করা হয়েছে। মো. ইকবাল হোসেন খাঁকে রূপালী ব্যাংক থেকে জনতা ব্যাংকের ডিএমডি পদে পদায়ন করা হয়েছে।

শিকদার ফারুক এ আজমকে রূপালী ব্যাংকের ডিএমডি পদে পদোন্নতি দিয়ে একই ব্যাংকে রাখা হয়েছে। শাহীনূর সুলতানাকে অগ্রণী ব্যাংক থেকে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির ডিএমডি পদে পদায়ন করা হয়েছে। মো. হাসান ইমামকে বেসিক ব্যাংক পিএলসি থেকে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ডিএমডি পদে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, মো. জামান মোল্লা ও মো. সাফায়েত হোসেন পাটওয়ারীকে সোনালী ব্যাংক পিএলসির ডিএমডি পদে পদোন্নতি দিয়ে একই ব্যাংকে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের চাকরি ‘রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক পদে মনোনয়ন/নিয়োগ/পদোন্নতি ও পদায়ন নীতিমালা-২০২৬’ অনুযায়ী পরিচালিত হবে।

এ ছাড়া সরকার সময়ে সময়ে জারি করা সংশ্লিষ্ট নীতিমালা ও প্রজ্ঞাপনও তাদের চাকরির ক্ষেত্রে প্রযোজ্য হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে মানসম্মত উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি’

রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১১ কর্মকর্তার পদোন্নতি

আপডেট টাইম : ০৮:৪৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬