ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করতে চাই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ৪ দিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ভোরের শিশিরকণা-কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন কঠিন চ্যালেঞ্জের মুখে ইসি দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর গান শর্টকাটের কথা বলে নির্জন পথে নিয়ে তাজমিনকে ধর্ষণের পর হত্যা ছাত্রদল যত বেগবান হবে, বিএনপির রাজনীতি তত উর্বর হবে: আবদুস সালাম মারা গেছেন সাবেক ছাত্রনেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন হজ এজেন্সিকে ধর্ম মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

ধর্ম যার যার এই বাংলাদেশ সবার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ২১ বার

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘ধর্ম যার যার এই বাংলাদেশ সবার ‘এই স্লোগান কে ধারণ করে বর্তমান সরকার দেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করতে বদ্ধপরিকর। বিশেষ করে আমার নির্বাচনী আসনে হিন্দু-মুসলিম সবাই সমান অধিকার নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করবে। এর ব্যত্যয় হবেনা হতে দেয়া হবেনা।

শুক্রবার (৯ অক্টোবর) পঞ্চগড়ের বোদা উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জিআর চালের ডিও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, অসাম্প্রদায়িক ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে আমরা সফল হবো।”
প্রতিমন্ত্রী বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে নিরাপদে উদযাপনের লক্ষ্যে ইতিমধ্যেই প্রশাসনের পাশাপাশি বিএনপির পক্ষ থেকে দুই উপজেলায় ৮ হাজার স্বেচ্ছাসেবীর সমন্বয়ে টিম করে দেয়া হয়েছে। যারা সার্বিক ভাবে পূজা উদযাপনে সনাতনী ভাইদের বিভিন্নভাবে সহযোগিতা করবে।

এ সময় তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা ধর্মীয় উস্কানি সহ বিভিন্ন সুরসুরি দিয়ে পূজা অর্চনা পরিচালনায় প্রতিবন্ধকতা সৃষ্টির পায়তারা করবে তাদের কঠোর হস্তে দমন করা হবে।

পরে তিনি বোদা উপজেলার ৯৬ টি পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদকের হাতে ছয়শ কেজি করে চালের ডিও তুলে দেন।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ জিয়া, বোদা থানার অফিসার ইনচার্জ সোয়েল রানা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক অন্নদা প্রসাদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী ও মণ্ডপ পরিচালনা কমিটির সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরে দেবীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে ১১৭ টি পূজা মন্ডপের প্রতিনিধিদের নিকট ছয়শ কেজি করে জিআর চালের ডিও তুলে দেন। এসময় দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহা, উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করতে চাই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ধর্ম যার যার এই বাংলাদেশ সবার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ০৮:৪৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬