ভোক্তাপর্যায়ে আবারও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজির সিলিন্ডার ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে। যা আজ সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হয়েছে।
রোববার (৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে নতুন এই দর ঘোষণা করে বিইআরসি।
নতুন দাম অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি ৫.৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম পড়বে ৮৪২ টাকা। ১২.৫ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯১৩ টাকা, ১৫ কেজি সিলিন্ডারের দাম ২ হাজার ২৯৬ টাকা, ১৬ কেজি সিলিন্ডারের দাম ২ হাজার ৪৪৯ টাকা এবং ১৮ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৭৫৫ টাকা।
অন্যদিকে ২০ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৬১ টাকা। পাশাপাশি ২২ কেজি সিলিন্ডারের দাম ৩ হাজার ৩৬৭ টাকা, ২৫ কেজি সিলিন্ডারের দাম ৩ হাজার ৮২৭ টাকা, ৩০ কেজি সিলিন্ডারের দাম ৪ হাজার ৫৯২ টাকা, ৩৩ কেজি সিলিন্ডারের দাম ৫ হাজার ৫১ টাকা, ৩৫ কেজি সিলিন্ডারের দাম ৫ হাজার ৩৫৭ টাকা এবং ৪৫ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৮৮৮ টাকা।
Reporter Name 























