ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

বিবাহিত নারী বাবার বাড়িতে মুসাফির না মুকিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৩:০৪ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ৮৮ বার

প্রশ্ন: আমি আমার হাসবেন্ডসহ আমার বাবার বাড়িতেই থাকি। আমরা কেউই উপার্জন করি না। মাসের অর্ধেক সময় বাবার বাড়ি আর শশুরবাড়ি থাকি। দুই বাড়ির দূরত্ব অনেক। আমি জানতে চাচ্ছি যে, আমাদের দুইজনেরই কোথায় কসরের নামাজ পড়া উচিত? বাবার বাড়ি নাকি শশুরবাড়ি?

উত্তর: বিয়ের পর নারীর জন্য স্বামীর বাড়ি কিংবা স্বামীর সঙ্গে অবস্থানের স্থানই স্থায়ী নিবাস। কাজেই বিবাহিত কোনো নারী যদি বাবার বাড়িকেই নিজের স্থায়ী/দীর্ঘাস্থায়ী নিবাস হিসেবে গ্রহন করে তাহলে তিনি সেখানে মুকিম হিসেবে গণ্য হবে।

আর যদি সেটাকে স্থায়ী নিবাস নয় বরং বেড়ানোর ক্ষেত্র মনে করে বাবার বাড়িতে ১৫ দিনের কম থাকে এবং শ্বশুরবাড়ী ও বাবার বাড়ির মাঝে সফরসম (৭৮ কি.মি প্রায়) দূরত্ব হয় তাহলে তিনি সেখানে মুসাফির হিসেবে গণ্য হবে।

তখন জোহর, আসর এবং ইশার (চার রাকাআত বিশিষ্ট) ফরজ নামাজের পরিবর্তে দুই রাকাআত কসর নামাজ পড়বেন। তবে তারা যদি স্থানীয় ইমামের পেছনে জামাআতে নামাজ পড়েন তবে তারা ইমামের অনুসরণে পুরো নামাজই আদায় করবেন।

আবার ইমাম যদি মুসাফির হয় তবে ইমামের সঙ্গেই নামাজ শেষ করবে। একা একা নামাজ পড়লে কসর পড়বেন। (আদ্দুররুল মুখতার মা’ আররাদ্দিল মুহতার ২/১২১,১২২)

হজরত আয়েশা (রা.) বলেন, মুকিম ও মুসাফির অবস্থায় নামাজ দু’দু রাক’আত ফরজ করা হয়েছিল। পরে সফরের নামাজ ঠিক রাখা হল কিন্তু মুকিমের নামাজে বৃদ্ধি করা হল। (বুখারি-১০৪০, মুসলিম- ৬৮৫)

কাজেই এখন আপনাকে নির্ধারণ করতে হবে যে, আপনি আপনার পিত্রালয়ে কি হিসেবে থাকেন। মেহমান হিসবে না স্থায়ী নিবাস মনে করে। সেই হিসেবেই হুকুম নির্ধারণ হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

বিবাহিত নারী বাবার বাড়িতে মুসাফির না মুকিম

আপডেট টাইম : ০৬:১৩:০৪ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫