ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

চ্যাম্পিয়ন হতে এসেছি, আশা হারানোর প্রশ্নই ওঠে না

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬৫ বার

শ্রীলঙ্কার কাছে হারের পর সুপার ফোরে খেলা নিয়েই প্রশ্ন উঠে গেছে বাংলাদেশের। লিটন দাসের সামনে এখন অনেক যদি কিন্তুর সন্নিবেশ, শেষ চারে যেতে হলে মেলাতে হবে অনেক সমীকরণ। তবে এমন পরিস্থিতিতে এসেও আশা হারায়নি দল। জাকের আলী মনে করিয়ে দিলেন, বাংলাদেশ এবার এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতেই পা রেখেছে।

লঙ্কানদের কাছে ৩২ বল হাতে রেখে হেরে বসায় বাংলাদেশের নেট রান রেটে ধস নেমেছে। নেট রান রেটে ‘বি’ গ্রুপে সবচেয়ে ভালো অবস্থানে আছে আফগানরাই, ৪.৭০০ তাদের নেট রান রেট। ওদিকে বাংলাদেশের নেট রান রেট গত ম্যাচে বড় হারের পর দাঁড়িয়েছে ঋণাত্মক অবস্থানে, -০.৬৫০ লিটন দাসদের নেট রান রেট। শ্রীলঙ্কার নেট রান রেট ২.৫৯৫।

বাংলাদেশ শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জিতলেও তাই আশাটা খুবই কম, যদি না শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে দেয়। আর এই বিষয়টা বাংলাদেশের হাতে নেই। তবে এরপরও আশা ছাড়তে নারাজ বাংলাদেশ দল। বিষয়টা জানালেন জাকের আলী।

তিনি জানালেন, ‘আশা ছাড়ার কোনো প্রশ্নই আসে না। আমরা ম্যাচ জেতার জন্য খেলব। এই ম্যাচেও আমরা জেতার মানসিকতা নিয়ে এসেছিলাম, হয়নি। পরের ম্যাচেও জেতার মানসিকতা নিয়েই যাব। এ ছাড়া তো আর উপায় নেই।’

এরপরই তিনি মনে করিয়ে দিলেন টুর্নামেন্টে পা রাখার উদ্দেশ্যটা। তিনি বললেন, ‘আমরা তো টুর্নামেন্টে শুধু ম্যাচ খেলতে আসিনি, আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছি। এক ম্যাচ হেরে আশা বাদ দেওয়া যাবে না।’

ম্যাচে বাংলাদেশের ভালো মুহূর্ত গেছে একাধিক। শ্রীলঙ্কা ইনিংসের শেষ দিকে ১৭ বলের এদিক ওদিকে ১৮ রানে ৩ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। তার আগে নিজেদের ইনিংসের শেষ দিকে ষষ্ঠ উইকেটে জাকের আর শামীম পাটোয়ারীর ৬১ বলে ৮৬ রানের রেকর্ড ভাঙা জুটিও দেখেছে দল।

তবে বাংলাদেশ এরপরও ম্যাচটায় প্রতিদ্বন্দ্বিতাটাও করতে পারেনি, কারণ ম্যাচটা তো দল হেরে বসেছিল পাওয়ারপ্লেতেই। লিটন দাসও বিষয়টা অকপটে স্বীকার করে নিয়েছেন। তিনি বলেছেন,  ‘আমার মনে হয় পাওয়ারপ্লেতেই ম্যাচটা হেরে গেছি। উইকেট ব্যাটিংয়ের জন্য খুব ভালো ছিল। ভালো উইকেটে ১৪০ রান করলে আপনাকে ভালো বোলিং আর ফিল্ডিং করতে হবে। আমরা সেটিও করতে পারিনি। আফগানিস্তানের সঙ্গে ম্যাচটা এখন বাঁচা-মরার লড়াই।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

চ্যাম্পিয়ন হতে এসেছি, আশা হারানোর প্রশ্নই ওঠে না

আপডেট টাইম : ১০:৪৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫