ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

ভারতের বিপক্ষে ফাহিমকে বাদ দিতে বললেন বাসিত ও কামরান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৭:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৮২ বার
এশিয়া কাপের বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান দ্বৈরথকে সামনে রেখে অলরাউন্ডার ফাহিম আশরাফের বিকল্প নিয়ে নিজেদের মতামত দিয়েছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার বাসিত আলী ও কামরান আকমল। তাদের মতে, ভারত ম্যাচে ফাহিমের পরিবর্তে অন্য কাউকে সুযোগ দেওয়া উচিত।

আগামীকাল রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত এই ম্যাচ।

ওমানের বিপক্ষে পাকিস্তানের দাপুটে জয়ের পর এক ইউটিউব আলোচনায় বাসিত আলী ফাহিমের জায়গায় পেসার সালমান মির্জাকে দলে নেওয়ার পক্ষে মত দেন।

অন্যদিকে কামরান আকমল তার বদলে হাসান আলিকে খেলানোর প্রস্তাব রাখেন।ইউটিউব আলোচনায় বাসিত আলী বলেন, ‘আমার মতে ফাহিমের বদলে পেসার সালমান মির্জাকে দলে নেওয়া উচিত। সে নতুন বলে কার্যকর হতে পারে।’

অন্যদিকে কামরান আকমল হাসান আলির নাম প্রস্তাব করে বলেন, ‘যদি ফাহিম আশরাফ ওই নম্বরে ব্যাট করে, তাহলে হাসান আলিও সেটা সামলাতে পারে।

তার শট খেলার সামর্থ্য আছে। তাছাড়া তাকে নতুন বলও দেওয়া যায়।’

এর আগে ওমানের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে পাকিস্তান। প্রথমে ব্যাট করে মোহাম্মদ হারিসের (৪৩ বলে ৬৬) ঝোড়ো হাফ-সেঞ্চুরিতে তারা তোলে ১৬০ রান।

ফখর জামান (১৬ বলে অপরাজিত ২৩) ও নেওয়াজ (১০ বলে ১৯) শেষদিকে মিলে পাকিস্তানের স্কোর দা৭ড় করান ১৬০।পরে ওমানকে ৬৭ রানে গুটিয়ে দিয়ে ম্যাচ জেতে পাকিস্তান। সাইম আইয়ুব, সুফিয়ান মুকিম ও ফাহিম আশরাফ নেন দুটি করে উইকেট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

ভারতের বিপক্ষে ফাহিমকে বাদ দিতে বললেন বাসিত ও কামরান

আপডেট টাইম : ১০:১৭:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫