ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলকে ক্রীড়াঙ্গন থেকে নিষিদ্ধের দাবি স্পেনের মন্ত্রীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ১০৬ বার

রাশিয়ার মতো ইসরায়েলকেও ক্রীড়াঙ্গনে নিষিদ্ধের দাবি জানিয়েছেন স্পেনের ক্রীড়ামন্ত্রী পিলার আলেগ্রিয়া। তার মতে ইউক্রেনে হামলার কারণে রাশিয়াকে আন্তর্জাতিক ক্রীড়া থেকে নিষিদ্ধ করা হয়েছিল, তাই গাজায় ইসরায়েলের সহিংসতার পরও একই পদক্ষেপ না নেওয়া দ্বিচারিতা।

স্পেনে চলমান আন্তর্জাতিক সাইক্লিং প্রতিযোগিতা ভুয়েলতা আ এস্পানিয়া-তে ইসরায়েল-প্রিমিয়ার টেক নামের একটি দল অংশ নিচ্ছে, যা নিয়ে ব্যাপক বিক্ষোভ চলছে। দলটি সরকারি নয়, তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাদের প্রশংসা করায় ক্ষোভ আরও বেড়েছে।

আলেগ্রিয়া বলেন, ‘যখন হাজারো মানুষ মারা যাচ্ছে, হাসপাতাল ধ্বংস হচ্ছে, তখন খেলাধুলায় নিরপেক্ষ থাকা যায় না।’

তিনি চান, আয়োজকেরা প্রিমিয়ার টেককে প্রতিযোগিতা থেকে সরিয়ে দিক। তবে জানান, স্পেন সরকার নয়, বরং সাইক্লিংয়ের বিশ্ব সংস্থা ইউসিআই-ই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে।

প্রতিযোগিতার একাধিক ধাপে বিক্ষোভের কারণে রুট সংক্ষিপ্ত করতে হয়েছে। আগামী ১৪ সেপ্টেম্বর মাদ্রিদে প্রতিযোগিতার শেষ ধাপেও বিক্ষোভের আশঙ্কা রয়েছে।

স্পেনের বামপন্থী সরকার দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিচ্ছে, যার ফলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

ইসরায়েলকে ক্রীড়াঙ্গন থেকে নিষিদ্ধের দাবি স্পেনের মন্ত্রীর

আপডেট টাইম : ১১:০০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫