ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

‘সর্বকালের সেরা ফুটবলারের’ স্বীকৃতি পেলেন রোনালদো

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৪:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ১২৪ বার
বিশ্বকাপ ছাড়া ক্রিস্টিয়ানো রোনালদোর শোকেসে সব ট্রফিই শোভা পাচ্ছে। সেই আজন্ম স্বপ্ন পূরণ করতে ৪০ বছর বয়সেও ছুটছেন তিনি। ২০২৬ বিশ্বকাপে সেই স্বপ্ন পূরণ হয় কি না, সেটাই দেখার বিষয়।

তবে ফুটবলের সবচেয়ে মর্যদাপূর্ণ ট্রফির স্বপ্নপূরণের আগে রোনালদোর নামের পাশে শিরোপার সংখ্যা বাড়ছেই।

গতকাল যেমন ‘সর্বকালের সেরা ফুটবলারের’ এক পুরস্কার জিতেছেন তিনি। পুরস্কারটা অবশ্য তার দেশ পর্তুগালের সর্বোচ্চ লিগ দিয়েছে। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে ফুটবল বিশ্বকে দারুণ সব স্মৃতি উপহার দেওয়ার স্বীকৃতি দিয়েছে পর্তুগিজ ফুটবল লিগ।আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ (২২৩) ও গোলদাতাকে (১৪১) পুরস্কার দেওয়া বিষয়ে লিগা পর্তুগাল কর্তৃপক্ষ বিবৃতিতে লিখেছে, ‘লাখ লাখ মানুষের আদর্শ, সে একটা ‍যুগকে সঙ্গায়িত করেছে।

বিশ্ব ফুটবলে অমোচনীয় এক পদচিহ্ন এঁকেছে। ব্যক্তিগত রেকর্ড, শিরোপা এবং মিডিয়াতে প্রভাব রাখার মাধ্যমে এমন এক উত্তরাধিকার তৈরি করেছে, যা তাকে সর্বকালের সেরা হিসেবে স্থান দেয়।’

পর্তো শহরে হওয়া অনুষ্ঠানে অবশ্য সশরীরে উপস্থিত ছিলেন না রোনালদো। পুরস্কার পেয়ে কৃতজ্ঞা জানিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ।

আল নাসরের স্ট্রাইকার এক ভিডিও বার্তায় বলেছেন, ‘সর্বকালের সেরা খেলোয়াড়ের পুরস্কার দেওয়ায় লিগ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। দেশের হয়ে এই পুরস্কার জেতা আমার জন্য বিশাল সম্মানের। অবিশ্বাস্য ট্রফি জয়ের পথে আমার পুরো ক্যারিয়ারে সহায়তা করা সতীর্থ-কোচদের ধন্যবাদা জানাই। সঙ্গে যারা আমাকে আরো ভালো হতে সহায়তা করেছে।’বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে বাছাই পর্বে একটা কীর্তি গড়েছেন রোনালদো।

সর্বশেষ হাঙ্গেরির বিপক্ষে ৩-২ ব্যবধানের জয়ের ম্যাচে এক গোল করে বিশ্বকাপ বাছাই পর্বে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। এত দিন এককভাবে এই কীর্তির মালিক ছিলেন গুয়েতামালার কার্লোস রুইজ। দুজনের গোল এখন ৩৯টি। গুয়েতেমালার সাবেক স্ট্রাইকারকে পেছনে ফেলাটা এখন সময়ে বিষয় রিয়াল মাদ্রিদ কিংবদন্তির। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

‘সর্বকালের সেরা ফুটবলারের’ স্বীকৃতি পেলেন রোনালদো

আপডেট টাইম : ১০:৫৪:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫