ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম কমল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ৮০ বার

পাকিস্তান-ভারত ম্যাচকে ঘিরে দর্শকদের আগ্রহ বরাবরই শীর্ষে। চলতি এশিয়া কাপেও গ্রুপপর্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দুটি দেশের লড়াই দেখার জন্য তাকিয়ে ক্রিকেট বিশ্ব। তবে ম্যাচটির টিকিট নিয়ে এবার দর্শকদের মধ্যে কাড়াকাড়ি নেই। এই পরিস্থিতিতে ম্যাচটির টিকিটের দাম কমিয়েছে কর্তৃপক্ষ।

৯ সেপ্টেম্বর আরব আমিরাতে শুরু হওয়া এশিয়া কাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে ১৪ সেপ্টেম্বর। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এই ম্যাচটির টিকিট নিয়ে দর্শকদের চাহিদা আগের মতো আর তুঙ্গে নেই। ম্যাচটি শুরুর বাকি মাত্র দুই দিন, তারপরও দর্শকদের কাছে আশানুরূপ সাড়া না পাওয়ায় ম্যাচটির স্ট্যান্ডার্ড টিকিটের দাম ১২৫ দিরহাম কমানো হয়েছে। আগে যে টিকিটের দাম ছিল ৪৭৫ দিরহাম, সেটি কমিয়ে ৩৫০ দিরহাম করা হয়েছে।

গণমাধ্যমের দাবি, দুই দলের বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের অনুপস্থিতির কারণে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা তুলনামূলকভাবে কমেছে! সবশেষ টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলে এই সংস্করণ থেকে বিদায় নিয়েছেন ভারতের দুই তারকা ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। অন্যদিকে এই সংস্করণের সঙ্গে মানিয়ে নিতে না পারায় পাকিস্তান দল থেকে জায়গা হারিয়েছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের মতো তারকারা। তাদের অনুপস্থিতিতে কিছুটা হলেও আকর্ষণ হারিয়েছে ভারত-পাকিস্তান লড়াই। যার প্রভাব সুস্পষ্ট টিকিট বিক্রিতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম কমল

আপডেট টাইম : ০৭:১৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫