ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

রেকর্ড গড়া জয়ে এশিয়া কাপ অভিযান শুরু ভারতের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ১০০ বার

স্পিনার কুলদীপ যাদব ও মিডিয়াম পেসার শিবম দুবের সামনে দাঁড়াতেই পারল না সংযুক্ত আরব আমিরাত। স্বাগতিকদের গুঁড়িয়ে রেকর্ড গড়া জয়ে এশিয়া কাপের ১৭তম আসর শুরু করল ভারত।

দুবাইয়ে ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বুধবার সংযুক্ত আরব আমিরাতকে স্রেফ ৫৭ রানে গুঁটিয়ে ৯৩ বল হাতে রেখে ৯ উইকেটে জিতেছে সূর্যকুমার যাদবের দল।

এশিয়া কাপের টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি বল হাতে রেখে ম্যাচ জয়ের রেকর্ড এটি। এক্ষেত্রে নিজেদের ও আফগানিস্তানের রেকর্ড ভেঙ্গেছে ভারত। ২০১৬ সালে আরব আমিরাতের বিপক্ষে এবং ২০২২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সমান ৫৯ বল হাতে রেখে জয় পেয়েছিল ভারত ও আফগানিস্তান।

এছাড়া আরব আমিরাতের ছুঁড়ে দেওয়া ৫৮ রানের টার্গেট ৪ দশমিক ৩ ওভারে স্পর্শ করে নিজেদের টি-টোয়েন্টিতে দ্রুততম জয়ের নয়া রেকর্ড গড়েছে ভারত।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল সংযুক্ত আরব আমিরাত। উদ্বোধনী জুটিতে ২২ বলে ২৬ রান তোলেন আলিশান শারাফু ও অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম। ১৭ বলে ২২ রান করা শারাফুকে শিকার করে ভারতকে প্রথম সাফল্য এনে দেন পেসার জসপ্রিত বুমরাহ।

এরপর ভারতের স্পিনার কুলদীপ যাদব ও মিডিয়াম পেসার শিবম দুবের তোপে পড়ে ১৩ দশমিক ১ ওভারে ৫৭ রানে গুটিয়ে যায় আরব আমিরাত। এশিয়া কাপের টি-টোয়েন্টি ফরম্যাটে কোন দলের এটিই দ্বিতীয় সর্বনিম্ন দলীয় রান। সর্বনিম্ন দলীয় রানের রেকর্ড হংকংয়ের। ২০২২ সালে শারজাহতে পাকিস্তানের বিপক্ষে ১০ দশমিক ৪ ওভারে ৩৮ রানে অলআউট হয়েছিল হংকং। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে কোন দলের এটিই সর্বনিম্ন রান।

দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেন ওয়াসিম। দলের বাকী নয়জন ব্যাটারের কেউই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি। ১০ রানে শেষ ৮ উইকেট হারায় তারা।

ভারতের হয়ে কুলদীপ ৭ রানে ৪ উইকেট শিকার করেন। যার মধ্যে ছিল ইনিংসের নবম ওভারে ৩ রানে ৩ উইকেট। ৪ রানে ৩ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন দুবে।

জবাবে ২৩ বলে ৪৮ রান তোলেন ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও শুভমান গিল। জুটিতে ২টি চার ও ৩টি ছক্কায় ১৬ বলে ৩০ রান করে ফেরেন অভিষেক। এরপর বাকী ১০ রান তুলে ভারতের জয় নিশ্চিত করেন গিল ও অধিনায়ক সূর্যকুমার যাদব।

গিল ৯ বলে ২টি চার ও ১টি ছক্কায় ২০ এবং সূর্য ৭ রানে অপরাজিত থাকেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

রেকর্ড গড়া জয়ে এশিয়া কাপ অভিযান শুরু ভারতের

আপডেট টাইম : ১০:৪৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫