ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

এশিয়া কাপে বাংলাদেশকে নিয়ে আত্মবিশ্বাসী আমিনুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫০:০১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৬ বার
এশিয়া কাপের ফাইনালে তিনবার খেলেও চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ। সেই অপেক্ষা এবার ঘোচাতে চায় বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়ার আগে চ্যাম্পিয়ন হওয়ার কথাই জানিয়েছেন লিটন দাস-জাকের আলি অনিক।

একই টুর্নামেন্ট নিয়ে আজ আমিনুল ইসলাম বুলবুলের কাছে জানতে চাওয়া হয়েছিল, এশিয়া কাপে বাংলাদেশকে কোথায় দেখছেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি, নির্দিষ্ট কোনো স্তরের কথা বলেননি।

শুধু জানিয়েছেন, অনেক দূর যেতে পারে বাংলাদেশ।বাংলাদেশকে নিয়ে কেন ভবিষ্যদ্বাণী করেননি তার ব্যাখ্যাও দিয়েছেন আমিনুল। আজ বিসিবির রান স্কোরিং কর্মশালায় বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বলেছেন, ‘প্রত্যাশা করছি, আমাদের অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে। এটা এমন একটা ফরম্যাট, এখানে ভবিষ্যদ্বাণী করা খুব কঠিন।

তবে আমি খুব আত্মবিশ্বাসী এই দলটাকে নিয়ে।’এশিয়া কাপে কোন বিষয়গুলো পার্থক্য গড়ে দিতে পারে সেটাও জানিয়েছেন আমিনুল। তিনি বলেছেন, ‘এখানে পার্থক্য গড়ে দেবে রানিং বিট্যুইন দ্য উইকেট ও ফিল্ডিং। এই ফরম্যাটের খেলায় কিন্তু একই রকম ব্যাটিং-বোলিং সকলেই করে।

কিন্তু রানিং বিট্যুইন দ্য উইকেটে যদি আমরা ১৫ রান বেশি করতে পারি বা ফিল্ডিংয়ে যদি ১০ রান বেশি করতে পারি, তাহলে এই ২৫ রানই ম্যাচের ফল নির্ধারক হবে এই ধরনের ফরম্যাটে।’আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে বাংলাদেশও এশিয়া কাপ খেলতে গেছে। কেননা টি-টোয়েন্টি সংস্করণে হ্যাটট্রিক সিরিজ জয়ের আত্মবিশ্বাস লিটনদের ভালো কিছু করার স্বপ্নই দেখাচ্ছে। যার শুরুটা হবে আগামীকাল হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

এশিয়া কাপে বাংলাদেশকে নিয়ে আত্মবিশ্বাসী আমিনুল

আপডেট টাইম : ০৬:৫০:০১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫