ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

মাঠে না নেমেও কি সর্বোচ্চ গোলদাতা হবেন মেসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ১১০ বার

দীর্ঘ ক্যারিয়ারে একের পর এক রেকর্ড ও অর্জন নিজের করে নিয়েছেন লিওনেল মেসি। একজন ফুটবলারের সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন তিনি। ২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পর মেসি নিজেই জানিয়েছিলেন, ফুটবলের কাছে তার আর কোনো চাওয়া নেই।

তবু ভক্ত-সমর্থকেরা মেসির প্রতিটি অর্জনকে আলাদাভাবে উদযাপন করেন। এবার তাদের দৃষ্টি এমন এক রেকর্ডে, যা মেসি এত দিন পাননি- বিশ্বকাপ বাছাইপর্বের সর্বোচ্চ গোলদাতার খেতাব। এবার সেই সুযোগ পেতে যাচ্ছেন তিনি, সেটাও মাঠে নামা ছাড়াই।

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের দক্ষিণ আমেরিকা অঞ্চলে এখন পর্যন্ত সর্বোচ্চ ৮ গোল করেছেন মেসি, খেলেছেন ১২ ম্যাচ। তবে বাছাইয়ের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে তাকে বিশ্রাম দিয়েছে আর্জেন্টিনা। অর্থাৎ গোলসংখ্যা আর বাড়ানো সম্ভব নয় তার পক্ষে। অন্যদিকে ৭ গোল নিয়ে মেসির খুব কাছে রয়েছেন কলম্বিয়ার ফরোয়ার্ড লুইস দিয়াজ। বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে ভেনেজুয়েলার বিপক্ষে কলম্বিয়া খেলবে শেষ ম্যাচ। এক গোল করলেই মেসিকে ছুঁয়ে ফেলবেন দিয়াজ, দুই গোল করলে এগিয়েও যাবেন। তবে যদি ভেনেজুয়েলার রক্ষণভাগ তাকে আটকাতে পারে, তাহলে প্রথমবারের মতো বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোলদাতার আসন দখল করবেন মেসি।

দক্ষিণ আমেরিকায় ১৯৯৮ বিশ্বকাপ থেকে রাউন্ড রবিন পদ্ধতিতে বাছাই অনুষ্ঠিত হচ্ছে। এর পর থেকে প্রতিটি আসরে আলাদা গোলদাতা শীর্ষে ছিলেন। কিন্তু এতদিন কোনোবারই মেসি শীর্ষে থাকতে পারেননি।

১৯৯৮ থেকে গোলদাতার তালিকা

১৯৯৮ বাছাই: চিলির ইভান জামোরানো (১২ গোল)

২০০২ বাছাই: আর্জেন্টিনার হারনান ক্রেসপো (৯) ও ইকুয়েডরের আগুস্তিন দেলগাদো (৯) যৌথভাবে

২০০৬ বাছাই: ব্রাজিলের রোনালদো (১০) — মেসি তিন ম্যাচ খেলেও গোল পাননি

২০১০ বাছাই: চিলির হুম্বের্তো সুয়াজো (১০) — মেসি করেছিলেন ৪ গোল

২০১৪ বাছাই: উরুগুয়ের লুইস সুয়ারেজ (১১) — মেসির গোল ছিল ১০

২০১৮ বাছাই: উরুগুয়ের এদিনসন কাভানি (১০) — মেসি করেছিলেন ৭ গোল

২০২২ বাছাই: বলিভিয়ার মার্সেলো মার্টিনস (১০) — মেসির গোল ছিল ৭

চলতি বাছাইয়ে শীর্ষ ৫ গোলদাতা

খেলোয়াড়              দেশ         ম্যাচ     গোল

লিওনেল মেসি    আর্জেন্টিনা          ১২               ৮

লুইস দিয়াজ           কলম্বিয়া   ১৬               ৭

মিগুয়েলিতো           বলিভিয়া ১১               ৬

দারউইন নুনিয়েজ   উরুগুয়ে ১২                  ৫

রাফিনিয়া                      ব্রাজিল   ১২                ৫

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

মাঠে না নেমেও কি সর্বোচ্চ গোলদাতা হবেন মেসি

আপডেট টাইম : ১০:৫৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫