ঢাকা ১০:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

এশিয়া কাপ বৃত্ত ভাঙবে বাংলাদেশের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৮১ বার
সিলেটে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে ঢাকায় ফিরে আর অনুশীলন করেনি বাংলাদেশ দল। তিন দিন বিশ্রাম নিয়ে এশিয়া কাপে নিজেদের গ্রুপ পর্বের ম্যাচের ভেন্যু আবুধাবিতে উড়ে গেছেন লিটন দাসরা। গতকাল সেখানে প্রথম দিনের মতো অনুশীলন করার কথা ছিল তাঁদের। তবে শরীরের চামড়া জ্বালিয়ে দেওয়ার মতো গরমের কারণেই নাকি এই অনুশীলন বাতিল করতে বাধ্য হয়েছে টিম ম্যানেজমেন্ট

অর্থাৎ কখনো এই টুর্নামেন্টের শিরোপা না জিততে পারার বৃত্তটা ভাঙার লড়াইয়ে সেখানকার আবহাওয়ায় নিজেদের প্রস্তুত করার জন্য মাত্র দুটি দিনই পাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা।

আগামী বৃহস্পতিবার হংকংয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের এশিয়া শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হবে লিটনদের। তার আগেই অবশ্য পর্দা উঠছে এই প্রতিযোগিতার। আজ টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান-হংকং।

‘বি’ গ্রুপে থাকা এ দুই দল ছাড়াও বাংলাদেশের আরেক প্রতিপক্ষ শ্রীলঙ্কা, যাদের বিপক্ষে কিছুদিন আগে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছেন তাসকিন আহমেদরা। এরপর ঘরের মাঠে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারানোর পর নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের সবগুলো জয়ের টাটকা স্মৃতি নিয়ে এশিয়া কাপে গেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সংস্করণে নিজেদের ৯ ম্যাচের মধ্যে ৭টি জেতা লিটনরা অধরা শিরোপা ছোঁয়ার লক্ষ্য নিয়েই এবার দেশ ছেড়েছেন।

এই টুর্নামেন্টের আগের ১৬ আসরের মধ্যে বাংলাদেশের সাফল্য বলতে তিনবার ফাইনালে অংশ নেওয়া।

তবে ২০১৮ সালের পর সেটাও আর হয়নি। এবার এই বৃত্ত ভাঙার চ্যালেঞ্জের সামনে ক্রিকেট বিশ্লেষকদের অনেকেরই সমর্থন পাচ্ছে না বাংলাদেশ দল। এমনকি আফগানিস্তান, শ্রীলঙ্কাকে টপকে লিটনরা সুপার ফোরে যেতে পারবেন বলেও মনে করছেন না রাসেল আর্নল্ড, আকাশ চোপড়া, হার্শ ভোগলের মতো ক্রিকেটবোদ্ধারা। তার ওপর অনেকটা তারুণ্যনির্ভর দল নিয়েই প্রতিযোগিতায় অংশ নিতে গেছে বাংলাদেশ। সর্বশেষ ২০২৩ এশিয়া কাপে খেলা সাকিব আল হাসান, মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ দুই ক্রিকেটারও এবার নেই।

যদিও সাম্প্রতিক পারফরম্যান্স বাংলাদেশের পক্ষেই কথা বলছে। সেটার ধারাবাহিকতা ধরে রেখে এবার নিজেদের ছাড়িয়ে যেতে চাইছে দল। তার আগে দুবাইয়ের অর্থাৎ সুপার ফোর পর্বের টিকিটে চোখ রেখেছেন লিটনরা।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

এশিয়া কাপ বৃত্ত ভাঙবে বাংলাদেশের

আপডেট টাইম : ১০:১৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫