ঢাকা ০৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশে সাকিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪১:৪১ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪২ বার

আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠবে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপের। সে আসর শুরুর আগে এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ বেছে নিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। তালিকায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি সাকিব আল হাসান।

বিশেষজ্ঞদের তৈরি করা এই দলে ভারত থেকে সর্বোচ্চ চারজন, শ্রীলংকা থেকে তিনজন, পাকিস্তান থেকে দুইজন এবং আফগানিস্তান ও বাংলাদেশ থেকে একজন করে ক্রিকেটারকে রাখা হয়েছে।

ক্রিকইনফোর এই একাদশে ইনিংস শুরু করবেন শ্রীলংকার সনৎ জয়সুরিয়া ও মাহেলা জয়াবর্ধনে। তিন নম্বরে ভারতের বিরাট কোহলি, চার নম্বরে সুর্যকুমার যাদব এবং পাঁচ নম্বরে অধিনায়ক ও উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনি।

ছয় নম্বরে জায়গা পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। এরপর আছেন শহীদ আফ্রিদি।

এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশে আট নম্বরে আছেন আফগান অলরাউন্ডার রশিদ খান। দলের পেস আক্রমণে থাকছেন পাকিস্তানের উমর গুল, ভারতের জাসপ্রীত বুমরাহ ও শ্রীলংকার লাসিথ মালিঙ্গা। দ্বাদশ ব্যক্তি হিসেবে রাখা হয়েছে পাকিস্তানের স্পিনার সাঈদ আজমলকে।

এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ

সনৎ জয়সুরিয়া, মাহেলা জয়াবর্ধনে, বিরাট কোহলি, সুর্যকুমার যাদব, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), সাকিব আল হাসান, শহীদ আফ্রিদি, রশিদ খান, উমর গুল, জাসপ্রীত বুমরাহ ও লাসিথ মালিঙ্গা। দ্বাদশ ব্যক্তি- সাঈদ আজমল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশে সাকিব

আপডেট টাইম : ০৬:৪১:৪১ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫