ঢাকা ১০:০৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

মেসিকে টপকে রেকর্ডের খুব কাছে রোনালদো

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ১২৩ বার

দুই দশকেরও বেশি সময় ধরে ফুটবলে আধিপত্য বিস্তার করে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। দুজনেই একে অপরকে ছাড়িয়ে নতুন নতুন মাইলফলক গড়েছেন। এবার আবারও এগিয়ে গেলেন রোনালদো। বিশ্বকাপ বাছাইপর্বে গোলের তালিকায় মেসিকে পেছনে ফেললেন তিনি।

আর্মেনিয়ার বিপক্ষে গ্রুপ ‘এফ’-এর প্রথম ম্যাচে জোড়া গোল করেন রোনালদো। তার দুই গোলে ভর কয়ে পর্তুগাল সহজেই ৫-০ ব্যবধানে জিতে যায়। এর ফলে বিশ্বকাপ বাছাইপর্বে তার ব্যক্তিগত গোলের সংখ্যা দাঁড়ায় ৩৮-এ। মেসির গোলসংখ্যা থেমে গেছে ৩৬-এ, তিনি তার শেষ বিশ্বকাপ বাছাই ম্যাচটা খেলে ফেলেছেন, তাই এই সংখ্যা আর বাড়ার কোনো সম্ভাবনাই নেই।

রোনালদোর সামনে এখন আরেকটি ইতিহাস গড়ার সুযোগ। গুয়াতেমালার কার্লোস রুইজের দখলে আছে বিশ্বকাপ বাছাইপর্বে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটা। তিনি আছেন সবার উপরে ৩৯ গোল নিয়ে। রোনালদো যদি আরও একটি গোল করেন, তবে রেকর্ডে ভাগ বসাবেন। আর দুই গোল করলে একাই হয়ে যাবেন বিশ্বকাপ বাছাইপর্বের সর্বোচ্চ গোলদাতা।

আগামী মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর হাঙ্গেরির বিপক্ষে নামবে পর্তুগাল। সেই ম্যাচেই রেকর্ড গড়ার সুযোগ পেতে পারেন রোনালদো। আর যদি না হয়, তাহলেও ক্ষতি নেই। তার সামনে আরও অন্তত চারটি ম্যাচ রয়েছে তার সামনে।

শনিবার আর্মেনিয়ার বিপক্ষে জোড়া গোল করার মাধ্যমে রোনালদোর ক্যারিয়ার গোল দাঁড়িয়েছে ৯৪২-এ। জাতীয় দল ও ক্লাব মিলিয়ে এই সংখ্যা। ৪০ বছর বয়সেও তিনি বিশ্বের সর্বোচ্চ গোলদাতা। এখন তার লক্ষ্য ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

মেসিকে টপকে রেকর্ডের খুব কাছে রোনালদো

আপডেট টাইম : ১০:১৫:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫