ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

শেষ মুহূর্তের গোলে হৃদয় ভেঙেছে ১০ জনের বাংলাদেশের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪২:০৪ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৭০ বার

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ে ইয়েমেনের বিপক্ষে লড়াই করে হেরেছে বাংলাদেশ। ৮৭ মিনিটে ১০ জনের দলে পরিণত হওয়া বাংলাদেশ ম্যাচের একমাত্র গোল হজম করেছে পর শেষ বাঁশির ৩০ সেকেন্ড আগে। ১-০ ব্যবধানের এই হারে বাংলাদেশের চূড়ান্ত পর্বে খেলার আশা মিইয়ে গেছে।

ভিয়েতনামে এদিন ম্যাচের শুরু থেকে আগ্রাসী ঢংয়ে খেলতে দেখা যায় জনি-ফাহামেদুলদের। তবে সেই আগ্রাসন খুব একটা কাজে আসেনি, কারণ আক্রমণে বরাবরই এগিয়ে ছিল ইয়েমেন। ৬ মিনিটে মামদো সালেহর হেড ক্রসবারে লেগে ফিরে আসে। প্রথমার্ধের শেষ যোগ করা সময়ে ইয়েমেনের একজনের ফ্রি কিক ক্রস বারের ওপর দিয়ে গেছে।

বিরতির পর ৬৬ মিনিটে বাংলাদেশের রাজু আহমেদ জিসান শটও ক্রস বারের ওপর দিয়ে যায়। ৭৭ মিনিটে আব্দুলাজিজের বক্সের বাইরে থেকে নেওয়া শট হয় লক্ষ্যভ্রষ্ট।

৮৭ মিনিটে বাংলাদেশ ১০ জনের দলে পরিণত। বক্সের বাইরে পা চালাতে গিয়ে প্রতিপক্ষের শরীরে আঘাত হানেন মজিবর রহমান জনি। রেফারি সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখাতে কার্পণ্য করেননি। তার পর ফ্রি কিক থেকে ইয়েমেনের নেওয়া শট গোলকিপার শ্রাবন ডান দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন।

কিন্তু যোগ করা সময়ের একদম শেষ দিকে বদলি মোহামেদ ইসামের গোলে স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের।

আগামী ৯ সেপ্টেম্বর বাছাইয়ের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শেষ মুহূর্তের গোলে হৃদয় ভেঙেছে ১০ জনের বাংলাদেশের

আপডেট টাইম : ০৬:৪২:০৪ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫