ঢাকা ১০:০৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

এশিয়া কাপের ঠিক আগে আফগানিস্তানের কাছে হারল পাকিস্তান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৯:১২ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ১১৫ বার

দুয়ারে কড়া নাড়ছে এশিয়া কাপ। ঠিক এই সময় এসে শারজাহতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে ১৮ রানে হারিয়েছে আফগানিস্তান। বিষয়টা পাকিস্তানের জন্য যেন এক অশনিসংকেত হয়েই এলো বৈকি!

মঙ্গলবার টসে জিতে আগে ব্যাট করে আফগানিস্তান তোলে ৫ উইকেটে ১৬৯ রান। ইব্রাহিম জাদরান খেলেন ৪৫ বলে ৬৫ রানের ইনিংস। সেদিকুল্লাহ আতাল করেন ঝোড়ো ৬৪ রান। পাকিস্তানের পেসার ফাহিম আশরাফ তার ক্যারিয়ারের সেরা বোলিং করে ৪ উইকেট নেন ২৭ রানে। এরপরও অবশ্য আফগানদের তেমন আটকাতে পারেনি পাকিস্তান।

জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান গড়তে পারেনি বড় জুটি। শততম টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নামা ফখর জামান ১৮ বলে ২৫ রান করে সাজঘরে ফেরেন। কিন্তু তাকে আউট করেন মোহাম্মদ নবী। নবী আরও এক উইকেট নেন মোহাম্মদ হারিসকে আউট করে। তিনি ২০ রান দিয়ে নেন ২ উইকেট।

পাকিস্তানের ইনিংসে শেষ দিকে হারিস রউফ ১৬ বলে অপরাজিত ৩৪ রান করেন, যার মধ্যে ছিল চারটি ছক্কা। তবে তাতেও জয়ের দেখা পায়নি পাকিস্তান। পুরো ইনিংসে পাকিস্তান থামে ৯ উইকেটে ১৫১ রানে। আফগানিস্তানের হয়ে রশিদ খান, ফজলহক ফারুকি ও নূর আহমদ প্রত্যেকে নেন দুইটি করে উইকেট।

এ ম্যাচের আগে মাঠে নামার আগে আফগানিস্তান ও পাকিস্তানের খেলোয়াড়রা দাঁড়িয়ে নীরবতা পালন করেন। আফগানিস্তানের ভূমিকম্পে ও পাকিস্তানের ভয়াবহ বন্যায় নিহতদের স্মরণে এই মুহূর্তটি পালিত হয়।

এই হারের পরও ত্রিদেশীয় সিরিজে দু’তৃতীয়াংশ খেলা শেষে পয়েন্ট তালিকার শীর্ষে আছে পাকিস্তান। দ্বিতীয় স্থানে আফগানিস্তান। বুধবার বিশ্রামের পর বৃহস্পতিবার পাকিস্তান মুখোমুখি হবে এখনো জয়ের দেখা না পাওয়া সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। ৭ সেপ্টেম্বর হবে ফাইনাল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

এশিয়া কাপের ঠিক আগে আফগানিস্তানের কাছে হারল পাকিস্তান

আপডেট টাইম : ১১:০৯:১২ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫