ঢাকা ১০:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি টুর্নামেন্টে সাকিবসহ ১৪ বাংলাদেশি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৫ বার

এসএ টি-২০ লিগে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি ক্রিকেটার খেলেননি। এবার সেই অপূর্ণতা কেটে যেতে পারে। দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির খেলোয়াড় নিলামে আছেন সাকিব আল হাসান সহ ১৪ ক্রিকেটার।

বাংলাদেশের বর্তমান টি-টোয়েন্টি দলের প্রায় সবাই আছেন এই তালিকায়। শুরুতে ২৩ ক্রিকেটার নাম দিয়েছিলেন। চূড়ান্ত তালিকায় বাদ পড়েছেন ১০ ক্রিকেটার।

নাম থাকা বাংলাদেশি খেলোয়াড়েরা হলেন— সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, তাইজুল ইসলাম, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, তানজিদ হাসান তামিম, হাসান মাহমুদ, নাহিদ রানা এবং জাকের আলি অনিক।

আগামী ৯ সেপ্টেম্বর জোহানেসবার্গে বসবে নিলাম। নিলামে উঠবেন ৫৪১ ক্রিকেটার, যাদের মাঝে ২৪১ জন বিদেশি। তালিকায় বাংলাদেশ ছাড়াও আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও পাকিস্তানের তারকা ক্রিকেটাররা।

১৯ জন করে খেলোয়াড় রাখতে পারবে কোনো দল। যাদের নয়জন প্রোটিয়া ক্রিকেটার, সাতজন বিদেশি, দক্ষিণ আফ্রিকার অনুর্ধ্ব-২৩ দলের দুজন ও একজন ওয়াইল্ডকার্ড খেলোয়াড়। ৭.৩৭ মিলিয়ন মার্কিন ডলার বাজেটের ৮৪টি স্লট বাকি আছে। যেখানে নেওয়া হবে ২৫ জন বিদেশি খেলোয়াড়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি টুর্নামেন্টে সাকিবসহ ১৪ বাংলাদেশি

আপডেট টাইম : ০৬:৩৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫