ঢাকা ১০:০৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

বাংলাদেশের পরীক্ষা সিলেটে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৩:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ১০৭ বার

সিলেটে আজ প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি রয়েছে। বৃষ্টিতে গড়বড় হয়ে যেতে পারে খেলা। তিন ম্যাচের সিরিজ। আগামী মাসে অনুষ্ঠেয় এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে এ তিনটি ম্যাচ খেলবে লিটনের দল।

এদিকে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে প্রথমবারের মতো বাংলাদেশে সফর করছে নেদারল্যান্ডস। শক্তি এবং ক্রিকেট সংস্কৃতির দিক থেকে দুই দলের মধ্যে পার্থক্যের কারণে সিরিজে স্পষ্টভাবে ফেভারিট বাংলাদেশ।

২০১২ সালের পর থেকে টি-টোয়েন্টি ফরম্যাটে নেদারল্যান্ডসের কাছে কোনো ম্যাচেই হারেনি বাংলাদেশ। সব মিলিয়ে পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরেছে টাইগাররা। ২০১২ সালে নেদারল্যান্ডস সফরে দুই ম্যাচের সিরিজে একটি ম্যাচ হেরেছিল টাইগাররা। শেষ পর্যন্ত দুই ম্যাচের সিরিজ ১-১ ব্যবধানে ড্র হয়েছিল।

নেদারল্যান্ডসের বিপক্ষে সর্বশেষ ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হওয়া ম্যাচে বাংলাদেশ জিতেছিল ২৫ রানে। কিন্তু ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত আইসিসি ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছে হারতে হয়েছিল বাংলাদেশকে।

নেদারল্যান্ডসের বিপক্ষে রেকর্ড পক্ষে থাকার পরও এই সিরিজকে হালকাভাবে নিতে চান না বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। তিনি জানান, ডাচদের বিপক্ষে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টাই আমরা করব। প্রথম ম্যাচের আগে লিটন বলেন, ‘আন্তর্জাতিক ম্যাচ সব সময়ই চ্যালেঞ্জিং। এখানে কোনো বড় বা ছোট দল নেই।’

এশিয়া কাপকে সামনে রেখে সিরিজে পরীক্ষা-নিরীক্ষার ইঙ্গিত দিয়েছেন লিটন, ‘কিছু খেলোয়াড়কে পরীক্ষা করার সুযোগ পেলে আমরা সেটি করব। কিন্তু একই সঙ্গে, আমরা জয়ের জন্যই মাঠে নামব।’

গত ১০ দিন ধরে সিলেটে অনুশীলন করছে বাংলাদেশ দল। সংযুক্ত আরব আমিরাতের উইকেটের রান-বন্যার কথা বিবেচনায় রেখে ঢাকা থেকে সিলেটে অনুশীলন ক্যাম্প স্থানান্তর করা হয়েছে।

সিলেটের প্রস্তুতি সংযুক্ত আরব আমিরাতের উইকেটের সঙ্গে খাপ খাইয়ে নিতে সহায়তা করবে বলে জানান লিটন, ‘এশিয়া কাপে আমরা ভিন্ন ভিন্ন দলের বিপক্ষে খেলব। এশিয়া কাপে খেলবে এমন দলগুলোকে এখানে আমরা পাচ্ছি না।’

তিনি আরও বলেন, ‘কিন্তু আমার মনে হয় কন্ডিশন একই রকম হবে। কারণ আমরা সবাই জানি সংযুক্ত আরব আমিরাত ভালো ব্যাটিং উইকেট তৈরি করে। সিলেটও অনেকাংশেই ব্যাটিংবান্ধব উইকেট হয়ে থাকে।’

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জয় প্রত্যাশিত। কিন্তু ম্যাচ হারলেই সমালোচনার মুখে পড়তে হবে টাইগারদের। যে কোনো ধরনের ফলাফলের জন্য প্রস্তুত লিটন। তিনি বলেন, ‘আমি আগেই বলেছি, আন্তর্জাতিক ক্রিকেটে কোনো দলই ছোট নয়। বাংলাদেশ আগেও বিভিন্ন দলের কাছে হেরেছে। এটা নতুন কিছু নয়। আমরা কতটা ভালো খেলতে পারি, সেটাই গুরুত্বপূর্ণ।’

ঘরের মাঠে বাংলাদেশ শক্তিশালী দল বলে স্বীকার করেছেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। তারপরও নেদারল্যান্ডসের সিরিজ জয়ের সামর্থ্য আছে বলে মনে করেন তিনি। এডওয়ার্ডস বলেন, ‘হ্যাঁ, অবশ্যই আমরা সিরিজ জিততে পারি। আমরা ভালো ক্রিকেট খেলার আশা করি এবং আমরা যদি ভালো খেলি অবশ্যই আমাদের সাফল্যের সুযোগ আছে।’ তিনি আরও বলেন, ‘বিশ্বকাপ এবং এশিয়া কাপের আগে বাংলাদেশের জন্য এটি দারুণ প্রস্তুতির সুযোগ। তাই এটি উত্তেজনাপূর্ণ একটি সিরিজ হবে। নিজেদের মাঠে বাংলাদেশ শক্তিশালী দল। অনেক দলকে বাংলাদেশ সফরে এসে ধুঁকতে হয়। আমরা জানি, এই সিরিজটি আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। আমাদের নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের পরীক্ষা সিলেটে

আপডেট টাইম : ১১:৪৩:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫