ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিঠামইনে বিএনপি সভাপতি হত্যার ৩ আসামি গ্রেপ্তার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের সময় পরিবর্তন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ৮১ বার

ইউরোপীয় ক্লাব ফুটবলের শীর্ষ প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন এনেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। আগের নিয়মে সেন্ট্রাল ইউরোপিয়ান সময় রাত ৯টায় শুরু হয় শিরোপা নির্ধারণী ম্যাচ, নতুন নিয়মে তা শুরু হবে সেন্ট্রাল ইউরোপিয়ান সময় সন্ধ্যা ৬টায়।

আগামী আসরের ফাইনাল মাঠে গড়াবে ২০২৬ সালের ৩০ মে, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের পুসকাস অ্যারেনায়। সেদিন থেকেই কার্যকর হবে নতুন এই নিয়ম।

বর্তমান নিয়মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সাধারণত হয়ে থাকে শনিবার, আগামী ফাইনালও তাই হবে। শুধু সময় পাল্টে যাবে, বাংলাদেশ সময় সেটা রাত ১০টা।

বৃহস্পতিবার বিবৃতিতে উয়েফা জানিয়েছে, দর্শক, দল এবং স্বাগতিক শহরগুলোর সুবিধার্তে নতুন এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

“চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের দিন সবার জন্য যেন সত্যিকারের উপভোগ্য হয়ে ওঠে, সেটাই আমাদের লক্ষ্য। যারা মৌসুমের সবচেয়ে বড় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাব ফুটবল ম্যাচে (স্টেডিয়ামে) উপস্থিত থাকতে চায়, সেইসব পরিবার ও শিশুদের জন্য এমন একটা আবহ তৈরি করতে চাই, যেন তাদের জন্য সবকিছু সহজ হয়ে ওঠে।”

সফররত দর্শকদের ভ্রমণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে ম্যাচের পর তারা যেন নিরাপদে ও আরও সহজ উপায়ে স্টেডিয়াম থেকে ফিরতে পারে। এছাড়া সমর্থকরা লম্বা সময় ধরে উদযাপনও করতে পারবে, যা স্বাগতিক শহরের অর্থনীতিতেও বেশ ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করে কর্তৃপক্ষ।

এই পরিবর্তন অবশ্য কেবল ফাইনালের জন্য। বাকি সব ম্যাচের সময় আগের মতোই থাকবে।

বাংলাদেশ সময়ে এই টুর্নামেন্টের প্রথমভাগের ম্যাচগুলো শুরু হয়ে থাকে রাত একটায় ও পরের ভাগে রাত ২টায় এবং ফাইনালের আগ পর্যন্ত সব ম্যাচ হয়ে থাকে মঙ্গল ও বুধবার।

উয়েফা সভাপতি আলেকসান্দার চেফেরিনের মতে টুর্নামেন্টের অন্যান্য ম্যাচের জন্য আগের সময়ই সবচেয়ে ভালো।

“সপ্তাহের মাঝের দিনগুলোর ম্যাচের জন্য সেন্ট্রাল ইউরোপিয়ান সময় রাত ৯টায় সবচেয়ে উপযোগী। তবে শনিবারের ফাইনাল আগে শুরু করা মানে শেষ হবে আগে, এমনকি খেলা অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারে গড়ালেও। এর ফলে ভক্ত-সমর্থকরা সেদিনের বাকি সময় পরিবার ও বন্ধুদের সঙ্গে উপভোগ করতে পারবেন।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যার ৩ আসামি গ্রেপ্তার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের সময় পরিবর্তন

আপডেট টাইম : ০৭:১২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫