ঢাকা ১১:০১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

আমিরের দুর্দান্ত বোলিংয়ের সামনে ম্লান সাকিব, হারল তার দল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ৭৮ বার

আগের ম্যাচে ব্যাট হাতে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন সাকিব আল হাসান। তবে সেটা টানা দুই ম্যাচে টেনে নিতে পারলেন না। মোহাম্মদ আমিরদের ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে মুখ থুবড়ে পড়লেন তিনি, তার দলও বৈকি! আমিরের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারল না সাকিবের দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স। ৮ উইকেটে হেরে চলতি আসরে নিজেদের তৃতীয় হারের কবলে পড়েছে দলটা।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তারোবার ম্যাচে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস ২০ ওভারে ৭ উইকেট খুইয়ে তুলতে পারে মোটে ১৪৬ রান। জবাবে ত্রিনবাগো ১৮.৪ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমির। তিনি ৪ ওভারে ২২ রান খরচায় ৩ উইকেট নেন।

ফ্যালকনসের ব্যাটিং শুরুটা ছিল ভয়াবহ। প্রথম দুই ওভারের মধ্যেই আউট হন রাহকিম কর্নওয়াল আর কারিমা গোর। ৪৬ রানে হারায় তিন উইকেট। তবে জুয়েল অ্যান্ড্রু ৩১ বলে ৪০ রান করেন। মাঝে সাকিব ১৪ বলে খেলেন ১৩ রানের একটি ইনিংস।

এদিকে অধিনায়ক ইমাদ ওয়াসিম ২৫ বলে অপরাজিত ৩৭ রান করেন। তার সঙ্গে উসামা মিরের ব্যাট থেকে আসে ২৬ বলে ঝড়ো ৩৪ রান। ১৫ ওভার শেষেও তিন অঙ্ক ছুঁতে না পারা ফ্যালকনস যে শেষমেশ দেড়শ ছুঁইছুঁই পুঁজি পেয়েছিল, তা এই দুজনের ব্যাটের কল্যাণেই। ত্রিনবাগোর পক্ষে মোহাম্মদ আমির ৩টি এবং আন্দ্রে রাসেল ও আকিল হোসেন ২টি করে উইকেট নেন।

লক্ষ্য তাড়া করতে নেমে ত্রিনবাগোর ব্যাটাররা শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন। ১০ বলে ৯ রান করা কলিন মানরোকে আউট করে প্রতি আক্রমণের ইঙ্গিত দিয়েছিলেন সাকিব। কিন্তু এরপর আর চাপ তৈরি করতে পারেনি ফ্যালকনস।

অ্যালেক্স হেলস ৪৬ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন। কেসি কার্টি ৪৫ বলে ৬০ রান করে ম্যাচের জয় নিশ্চিত করেন। শেষ দিকে অধিনায়ক নিকোলাস পুরান মাত্র ১১ বলে ২৩ রান করে দলকে ৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

আমিরের দুর্দান্ত বোলিংয়ের সামনে ম্লান সাকিব, হারল তার দল

আপডেট টাইম : ১০:২৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫